জলহীন জলকেলি
এমন দিন কি আসবে কোনো দিন?
যখন নৃত্য হবে আকাশে!
জলহীন জলকেলির মচ্ছব হবে জমিনে!
পশ্চিমী সভ্যতায় নগ্ন হবে শরীর,
লাঙ্গলের ফলায় চাষ হবে পুরুষ,
জন্ম নিবে আদম শিশু?
নগ্নদেহরা উড়ে যাবে মাচার উপর?
আঙ্গুলের ভাঁজে ভাঁজে জন্ম নেয়া শিশুর চিৎকারে প্রকম্পিত হবে মহাশূন্য,
ব্ল্যাকহোল থেকে বিনিদ্র নগর!
মেয়েরা হবে পুরুষ,পুরুষ হবে নারী!
তখন, শুরু হবে মহা অন্ধকার,
মুখোমুখি বসিবার সাদা কাফনের সার।
কোলাহলহীন সীমাহীন ভূমিতে
নগ্নদেহরা জেগে উঠবে আবার!
![]()