সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

অ্যামচেমের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে চায় সরকার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
A A
0
অ্যামচেমের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে চায় সরকার

খন্দকার আব্দুল মুক্তাদির

ঢাকা: আগামী পাঁচ বছরে বাংলাদেশে অতিরিক্ত ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আকর্ষণে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়াই সরকারের লক্ষ্য।

রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অ্যামচেমের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১৩ বিলিয়ন ডলারের বেশি। তবে এই সম্পর্ক কেবল বাণিজ্যের পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়; মার্কিন প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ, প্রযুক্তি, কর্মসংস্থান, জ্ঞান ও বৈশ্বিক সর্বোত্তম অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি জানান, অ্যামচেমভুক্ত প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং দেশের জাতীয় রাজস্বে ২০ শতাংশেরও বেশি অবদান রাখছে। এটিকে তিনি বাংলাদেশের প্রতি মার্কিন ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

সম্প্রতি অ্যামচেম নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার যে আগ্রহ প্রকাশ করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। কোনো প্রকৃত ব্যবসায়িক সমস্যা সরকারের সামনে এলে দ্রুত ও বাস্তবসম্মত সমাধান দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

সরকারের বিনিয়োগবান্ধব অবস্থানের উদাহরণ হিসেবে তিনি কর্টেভা বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক লাইসেন্স–সংক্রান্ত জটিলতা মাত্র এক মাসের মধ্যে নিষ্পত্তির বিষয়টি তুলে ধরেন।

সম্পর্কিত

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য আখ্যা দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান, তরুণ ও দক্ষ কর্মীবাহিনী, বৃহৎ অভ্যন্তরীণ বাজার এবং প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্প ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

তবে তিনি বলেন, সম্ভাবনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য পূর্বাভাসযোগ্য নীতি, সহজ ব্যবসা পরিবেশ, দক্ষ বাণিজ্য সুবিধা এবং স্থিতিশীল নিয়ন্ত্রক কাঠামো নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে সরকার ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও বাণিজ্য সুবিধা বাড়ানোর কাজ করছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন আজাদ, সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

৩০ বছর পূর্তি উপলক্ষে অ্যামচেমকে অভিনন্দন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও বাণিজ্য, আরও বিনিয়োগ, অধিক উদ্ভাবন ও নতুন কর্মসংস্থানের ভিত্তিতে এগিয়ে যাবে। সেই লক্ষ্য অর্জনে সরকার, বিনিয়োগকারী ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

student vs ansar
বাংলাদেশ

শিক্ষার্থীদের ধাওয়ায় পোশাক খুলে পালালেন আনসার সদস্যরা

২৫ আগস্ট ২০২৪
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর জীবনাবসান
জাতীয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর জীবনাবসান

১৯ জুন ২০২৬

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

অ্যামচেমের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে চায় সরকার

অ্যামচেমের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে চায় সরকার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

৪২ বছরের বিধি বদলে এভিয়েশন খাতে বড় সংস্কার

৪২ বছরের বিধি বদলে এভিয়েশন খাতে বড় সংস্কার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

১৩ সেপ্টেম্বর ২০২৬
ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.