ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) গত অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে ঈশ্বরদী ইপিজেড থেকে ২৮৯ দশমিক ৩২ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে এ আয় ছিল ২৫৮ দশমিক ২৫ মিলিয়ন ডলার।
অর্থাৎ এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার।![]()
বেপজার তথ্য অনুযায়ী, ইপিজেডটিতে তৈরি পোশাকের পাশাপাশি তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জাম, উইগ, ব্যাটারি, শিল্পকারখানার গ্লাভস, বুলেটপ্রুফ জ্যাকেট, রাসায়নিক, অটোমোবাইল যন্ত্রাংশ, টেক্সটাইল, সুতা ও রাবারজাত পণ্য উৎপাদিত হচ্ছে।
বর্তমানে সেখানে প্রায় ২০ হাজার ৯২৯ জন শ্রমিক কর্মরত। এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যা ১৪ হাজার ৫৩৪।
রপ্তানি পণ্যে বৈচিত্র্য এবং একাধিক আন্তর্জাতিক বাজারে সরবরাহের সুযোগ ইপিজেডটির রপ্তানি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।![]()