রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

উত্তরবঙ্গে কৃষি ঋণে এবি ব্যাংকের ৩ হাজার কোটি টাকা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
উত্তরবঙ্গে কৃষি ঋণে এবি ব্যাংকের ৩ হাজার কোটি টাকা

 

উত্তরবঙ্গের কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে এবি ব্যাংক পিএলসি। রাজশাহী ও রংপুর বিভাগের কৃষক, কৃষি উদ্যোক্তা এবং ক্ষুদ্র, কুটির, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দিতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এ চুক্তি করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এবি ব্যাংকের পক্ষে এতে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জেডএম বাবর খান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন, এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ইফতেখার এনাম আওয়ালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কৃষক ও কৃষি উদ্যোক্তাদের পাশাপাশি ক্ষুদ্র, কুটির, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের ঋণ দেবে এবি ব্যাংক। কৃষি উৎপাদন, কৃষিভিত্তিক ব্যবসা এবং সংশ্লিষ্ট বিনিয়োগে অর্থায়ন বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উত্তরবঙ্গ দেশের অন্যতম প্রধান কৃষি উৎপাদন অঞ্চল। কৃষির সঙ্গে এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের জীবিকা সরাসরি যুক্ত। তবে কৃষি উৎপাদন ও কৃষিভিত্তিক ব্যবসার সম্প্রসারণে অর্থের জোগান বড় একটি বিষয়। বিশেষ করে ক্ষুদ্র কৃষক ও উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ বাড়ানো গেলে উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কার্যক্রমে বিনিয়োগ বাড়ার সুযোগ তৈরি হয়।

এবি ব্যাংক জানিয়েছে, এ ঋণ কার্যক্রমের মাধ্যমে উত্তরবঙ্গে কৃষিভিত্তিক ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়তা করা হবে। একই সঙ্গে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে। কৃষি ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন বাড়লে স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের পরিধিও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ

কৃষি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর পাশাপাশি সিএমএসএমই খাতে অর্থায়ন এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। কৃষিপণ্য উৎপাদনের সঙ্গে পরিবহন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে যুক্ত ছোট উদ্যোক্তারা এ অর্থায়নের আওতায় এলে কৃষিকে কেন্দ্র করে একটি বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, কৃষি উৎপাদন ও সংশ্লিষ্ট খাতে অর্থায়ন বাড়ানোর মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে। উত্তরবঙ্গের কৃষি অর্থনীতিতে ঋণের প্রবাহ বাড়ানোর মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য রয়েছে এ চুক্তিতে।

 

 

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ন্যাশনাল ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী আহসান খলিল, ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান
অর্থনীতি

ন্যাশনাল ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী আহসান খলিল, ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান

২৭ জুলাই ২০২৬
রেকর্ড ২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের, কর্মকর্তাদের ৬ গুণ বোনাস
অর্থনীতি

৩১ আগস্ট ২০২৬

সর্বশেষ

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

লারার কণ্ঠেও ইমরানের চিকিৎসার দাবি

লারার কণ্ঠেও ইমরানের চিকিৎসার দাবি

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

৬ সেপ্টেম্বর ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

৬ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.