বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

এই ফারুক, তোমার ব্রাঞ্চে কি কাজকর্ম কম?

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ নভেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ, মতামত
Reading Time: 1 min read
A A
0
এই ফারুক, তোমার ব্রাঞ্চে কি কাজকর্ম কম?

কাজী ফারুক
ব্যাংকার

ব্যাংকার হিসেবে দীর্ঘ কর্মজীবনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা আজ মনে পড়ছে।

হেড অফিস থেকে এমডি স্যারের ফোন। ফোন ধরতেই ওপাশ থেকে প্রশ্ন—

“এই ফারুক, তোমার ব্রাঞ্চে কি কাজকর্ম কম?”

প্রশ্নটা শুনে কিছুটা থমকে গেলাম! বিনয়ের সঙ্গে বললাম,

“স্যার, কাজকর্ম তো যথেষ্টই আছে। ডিপোজিট, অ্যাডভান্স, এলসি, গ্যারান্টি, লো-কস্ট, নো-কস্ট ডিপোজিট, নন-ফান্ডেড ইনকাম, কস্ট অব ফান্ড এবং ইল্ড অন অ্যাডভান্স—ব্যবসায়িক সূচকগুলোর প্রতিটিতেই আল্লাহর রহমতে আমরা ভালো করছি।”

কথা বলতে বলতে ভাবছিলাম, স্যার তো আমার শাখার সব খবরই জানেন। তাহলে এমন প্রশ্ন করছেন কেন? কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম, তাঁর প্রশ্নের মধ্যে একধরনের স্নেহ মিশ্রিত অনুযোগ রয়েছে।

সম্পর্কিত

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভাইরাল ভিডিও ও ছবিগুলো এআই-তৈরি: গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

আমার কথা শুনে ওপাশ থেকে আবার প্রশ্ন এল,

“তাহলে? এইচআর ডিভিশন থেকে জানাচ্ছে, প্রায় প্রতিদিনই কেউ না কেউ তোমার ব্রাঞ্চে যাওয়ার জন্য ট্রান্সফারের তদবির করছে! তোমার ব্রাঞ্চে এমন কী আছে যে সবাই সেখানে যেতে চায়?”

এবার স্যারের কথায় হাসি পেল। তাঁর প্রশ্নের মধ্যে একটা কৌতূহলও ছিল। ব্যবসায়িক পারফরম্যান্স ভালো হওয়া এক কথা, কিন্তু একটি ব্রাঞ্চে কাজ করার জন্য এত কর্মকর্তার আগ্রহ তৈরি হওয়ার কারণ কী—সেটিও তো ভেবে দেখার বিষয়!

একটি কর্মস্থলের পরিবেশ শুধু নিয়মকানুন, কাজের চাপ কিংবা ব্যবসায়িক লক্ষ্যমাত্রা দিয়ে তৈরি হয় না। সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা, বোঝাপড়া এবং প্রত্যেকের ব্যক্তিগত মর্যাদার স্বীকৃতিও এর গুরুত্বপূর্ণ অংশ।

কর্মজীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি, একজন ম্যানেজারের দায়িত্ব শুধু কাজ আদায় করা নয়; বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে নিজের দায়িত্ব পালন করতে আগ্রহী হন। সহকর্মীদের কথা শোনা, ভালো কাজের স্বীকৃতি দেওয়া, প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং সাফল্যের কৃতিত্ব সবার সঙ্গে ভাগ করে নেওয়া—এসব ছোট ছোট বিষয়ই কর্মক্ষেত্রে আস্থা ও আন্তরিকতা তৈরি করে।

এ প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ছে।

একজন গ্রাহকের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও আমাদের ভুলের কারণে তাঁর একটি চেক ডিজঅনার হয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই শাখার সেকেন্ড ম্যান এসে ঘটনাটি জানালেন। বললেন, সংশ্লিষ্ট অফিসারটি খুব নার্ভাস হয়ে পড়েছেন।

আমি তাঁকে চেকটি এবং সংশ্লিষ্ট অফিসারকে নিয়ে আমার চেম্বারে আসতে বললাম। অফিসারটি অপেক্ষাকৃত নবীন।

প্রথমে তাঁদের কথা শুনলাম। এরপর সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ করলাম।

ফোন করে বললাম,

“আপনার সঙ্গে এক কাপ চা খেতে চাই। আপনি আসবেন, নাকি আমি যাব?”

তিনি স্বাভাবিকভাবেই জানতে চাইলেন, কী হয়েছে?

কোনো অজুহাত না দেখিয়ে কিংবা কাউকে দোষারোপ না করে সরাসরি বললাম,

“আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও আমাদের ভুলের কারণে চেকটি অনার করা সম্ভব হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

গ্রাহক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়টি গ্রহণ করলেন। জানালেন, চেকটি তাঁরই অন্য একটি প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়া ছিল। কোনো অসুবিধা নেই, পরদিন অনার করে দিলেই হবে।

বিষয়টি সুন্দরভাবেই মিটে গেল।

এরপর সংশ্লিষ্ট অফিসারটিকে জিজ্ঞেস করলাম,

“আপনি তো সব সময় বেশ দায়িত্ব নিয়ে কাজ করেন। আজ এমন ভুল হলো কেন?”

এবার তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। বললেন,

“স্যার, আমি খুব ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে আছি।”

কথাটা শুনে বুঝলাম, তিনি ব্যক্তিগতভাবে বেশ কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর ব্যক্তিগত পরিসরে অযাচিতভাবে প্রবেশ না করে শুধু জিজ্ঞেস করলাম, ছুটির প্রয়োজন আছে কি না।

তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। চোখে তখন পানি।

আমি সেকেন্ড ম্যানকে বললাম, তাঁকে দুই দিনের ছুটি দিয়ে দিতে।

মনে হলো, মানুষ তো আর যন্ত্র নয়। প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক দুশ্চিন্তা আছে। কখনো কখনো এমন পরিস্থিতি আসে, যা কাজের ওপরও প্রভাব ফেলে।

ভুল হলে অবশ্যই তা শুধরে নিতে হবে। তবে ভুলের পেছনের পরিস্থিতিটুকুও বোঝার চেষ্টা করা জরুরি। কাউকে বিব্রত বা অপমানিত করার চেয়ে ভুলটি বুঝতে সাহায্য করা অনেক বেশি কার্যকর।

একটি ব্রাঞ্চের সাফল্য তাই শুধু তার ব্যবসায়িক সূচকে সীমাবদ্ধ নয়। সেখানে কর্মরত মানুষগুলো কতটা স্বস্তি ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে পারছেন, কর্মস্থলটিকে কতটা আপন মনে করছেন—সেটিও সমান গুরুত্বপূর্ণ।

আজ পেছন ফিরে তাকালে এমডি স্যারের সেই ফোনালাপের কথা মনে পড়ে হাসি পায়। স্যারের কৌতূহলে যেমন মজা ছিল, তেমনি ছিল একটি সুন্দর প্রশ্নও। হয়তো তিনিও অবাক হয়েছিলেন, একটি ব্রাঞ্চে কাজ করার জন্য এত কর্মকর্তার আগ্রহের কারণ কী!

সময়ের ব্যবধানে উপলব্ধি করি, কর্মক্ষেত্রে ভালো পরিবেশ তৈরি করতে খুব বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু মানুষকে মানুষ হিসেবে দেখা, তাঁর কাজের মূল্য দেওয়া এবং প্রয়োজনে তাঁর পাশে দাঁড়ানো।

ব্যাংকিং জীবনে অনেক ব্যবসায়িক সাফল্য, অনেক অর্জন, অনেক ব্যস্ততার স্মৃতি রয়ে গেছে। তবে সহকর্মীদের সঙ্গে কাটানো এমন কিছু মুহূর্তও আছে, যেগুলো অবসরের পর ভাবলে এক অন্যরকম ভালো লাগা কাজ করে।

একটি কর্মস্থলের প্রকৃত সৌন্দর্য বোধহয় এখানেই—সেখান থেকে বদলি হয়ে চলে যাওয়ার পরও মানুষ সেই কর্মস্থল এবং সেখানকার মানুষগুলোকে স্নেহ ও শ্রদ্ধার সঙ্গে মনে রাখে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা
জাতীয়

পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ নেতা পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়
বাংলাদেশ

আওয়ামী লীগ নেতা পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়

৩০ আগস্ট ২০২৪

সর্বশেষ

এই ফারুক, তোমার ব্রাঞ্চে কি কাজকর্ম কম?

এই ফারুক, তোমার ব্রাঞ্চে কি কাজকর্ম কম?

- ইউএসএ বাংলা ডেস্ক
১১ নভেম্বর ২০২৬
0

0

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভাইরাল ভিডিও ও ছবিগুলো এআই-তৈরি: গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভাইরাল ভিডিও ও ছবিগুলো এআই-তৈরি: গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

- ইউএসএ বাংলা ডেস্ক
১১ নভেম্বর ২০২৬
0

0

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

ডিভোর্সি

ডিভোর্সি

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

এই ফারুক, তোমার ব্রাঞ্চে কি কাজকর্ম কম?

এই ফারুক, তোমার ব্রাঞ্চে কি কাজকর্ম কম?

১১ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভাইরাল ভিডিও ও ছবিগুলো এআই-তৈরি: গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভাইরাল ভিডিও ও ছবিগুলো এআই-তৈরি: গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

১১ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.