মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা

ব্যাংক খাত সংস্কার, স্বাস্থ্য, নদীভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন ও বিমানবন্দর সম্প্রসারণসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ব্যাংক খাত সংস্কারের ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ (এফএসএসপি-২) উল্লেখযোগ্য। এ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ২৭৬ কোটি টাকা। এর আওতায় বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বাড়ানো, রিজার্ভ ব্যবস্থাপনা ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আমানত সংরক্ষণব্যবস্থায় সফটওয়্যার স্থাপন করা হবে। সার্ভার ও যোগাযোগপ্রযুক্তির সরঞ্জাম কিনতেও ৭০০ কোটি টাকার বেশি ব্যয় করা হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, ব্যাংক ব্যবস্থার তদারকি শক্তিশালী করা এবং সাইবার আক্রমণ থেকে আর্থিক খাতকে সুরক্ষিত করতে প্রকল্পটি নেওয়া হয়েছে। রিজার্ভ চুরি ও অর্থপাচারের মতো ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদারের পাশাপাশি প্রযুক্তিব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে।

একনেকে অনুমোদিত ১৩টি প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১০ হাজার ১৮৮ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৮২ কোটি টাকা দেওয়া হবে। প্রকল্পসহায়তা হিসেবে পাওয়া যাবে ৫ হাজার ২৫২ কোটি টাকা।

সম্পর্কিত

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের নতুন শুল্কে চাপে পড়তে পারে বাংলাদেশি পাটপণ্য

অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যক্ষ্মা, এইচআইভি-এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদার, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও পুনর্বাসন এবং বিভিন্ন এলাকায় নদীর তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ।

এ ছাড়া মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রংপুর বিভাগের সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, তিন সিটির ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের দ্বিতীয় পর্যায়, ফেনীর সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বারবার যাতে প্রকল্পের সময় বাড়াতে না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। যৌক্তিক কারণে সময় বাড়ানো হলে এর জবাবদিহি করতে হবে। প্রকল্প গ্রহণের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাইয়েরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী ঠিকাদারের পাওনা ২৯৪ কোটি টাকা। এ ছাড়া রক্ষণাবেক্ষণ, কার্গো ব্যবস্থাপনা এবং কিছু পরীক্ষা-নিরীক্ষার ব্যয়ও রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর টার্মিনাল উদ্বোধনের কথা রয়েছে।

পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার বলেন, প্রকল্পটিতে উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা ছিল না। পরে সেটি প্রকল্পে যুক্ত করা হয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

প্রথমবার ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জাতীয়

প্রথমবার ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৬ সেপ্টেম্বর ২০২৬
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার
বাংলাদেশ

সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার

২৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

ভারতের নতুন শুল্কে চাপে পড়তে পারে বাংলাদেশি পাটপণ্য

ভারতের নতুন শুল্কে চাপে পড়তে পারে বাংলাদেশি পাটপণ্য

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০২৬
বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

২৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.