বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

এক ছাগলেই বেরিয়ে এলো মতিউরের সম্পদের পাহাড়/এনবিআর কর্মকর্তা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
মতিউর রহমান

মতিউর রহমান

বর্তমানে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে কোরবানির ঈদে ১৫ লাখ টাকার একটি ছাগল নিয়ে। মুসফিকুর রহমান ইফাত নামের এক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগল কেনা সম্পর্কিত ভিডিও পোস্ট করার পরই শুরু হয় তুমুল বিতর্ক। ছাগলের এমন অস্বাভাবিক দাম নিয়ে ব্যাপক আলোচনার এক পর্যায়ে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল।

এই ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ছেলে বলে খবর প্রকাশ হয়। যদিও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান দাবি করেন, ইফাত তার ছেলে নয়। কিন্তু ছেলেকে অস্বীকার করার এই কৌশল ধোপে টেকেনি তার।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী স্পষ্টই জানিয়ে দেন মতিউর রহমানই ইফাতের বাবা। তিনি বলেন, ইফাত আমার মামাতো বোন শাম্মী আক্তার শিবুর সন্তান।

সম্পর্কিত

হারিয়ে যাচ্ছে গ্রামীন ঐতিহ্যবাহী পিঠাপুলি ও উৎসব !

তারেক রহমানের প্রত্যাবর্তন ও বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়

অনুসন্ধানে জানা যায়, এনবিআর কর্মকর্তা মতিউর দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ। যিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। মতিউর প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন বসুন্ধরায়। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের সন্তান মুশফিকুর রহমান ইফাত। থাকেন ধানমন্ডির বাসায়। আর তার মা থাকেন কাকরাইলের একটি ফ্ল্যাটে। আর মতিউরের মেয়ে ফারজানা রহমান ইস্পিতা থাকেন কানাডায়।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান

এখানেই শেষ নয়, গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে এনবিআর কর্মকর্তা মতিউরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে আসে তার সম্পদের পাহাড়। অভিযোগ রয়েছে, সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়।

চলুন জেনে নেওয়া যাক এনবিআর কর্মকর্তা মতিউরে কিছু সম্পদের ফিরিস্তি।

পুবাইলের খিলগাঁও মৌজায় ৫৫ বিঘা জমিতে মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। এই রিসোর্টে ১০০ টাকার টিকিট কেটে যে কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারেন। নাটক, সিনেমার শুটিংয়ের জন্য ভাড়া দেয়ার বাইরেও এখানে আছে অবকাশ যাপনের সুযোগ।

মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে শতবিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। এই পার্ক তৈরি করতে গিয়ে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ময়মনসিংহের ভালুকা থানার সিডস্টোর এলাকার পাশেই প্রায় ৩০০ বিঘা জমির ওপর মতিউর রহমানের গ্লোবাল জুতা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির চেয়ারম্যান তিনি নিজেই। বিভিন্ন দেশে রফতানি হয় এই ফ্যাক্টরির জুতা।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার সাততলা একটি বাসার দ্বিতীয় তলায় বসবাস করেন মতিউর রহমান। জানা যায়, এই এলাকায় মতিউর রহমান, তার স্ত্রী, পরিবারের সদস্য ও বিভিন্ন আত্মীয়স্বজনের নামে রয়েছে একাধিক প্লট।

গাজীপুর সদর, রাজধানীর খিলগাঁও, সাভার থানার বিলামালিয়া মৌজায় তার জমির খোঁজ মিলেছে। মতিউর পরিবারের সদস্যদের রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, যেগুলোর দাম কোটি টাকার ওপর।

এর বাইরেও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার শতকোটি টাকার তথ্য এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এছাড়া পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসের অংশীদারত্ব থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে তার। সন্তানদের নামে রয়েছে ডজনখানেক কোম্পানির মালিকানা।

তার দুই সন্তান অর্ণব ও ইপসিতার নামে পুঁজিবাজার এবং এর বাইরের প্রায় ডজনখানেক কোম্পানির অংশীদারত্বের নথিপত্র এসেছে। এসব নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, গাজীপুরের গ্লোবাল সু ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতে তার দুই সন্তান অর্ণব ও ইপসিতার মালিকানা রয়েছে।

একজন সরকারি কর্মকর্তা হয়ে এত সম্পদ তিনি কীভাবে করলেন এটাই এখন প্রশ্ন। আর এই সম্পদের তথ্য আড়াল করতে কি তিনি তার ছেলেকে অস্বীকার করেছিলেন? তবে কি তার এসব সম্পদ অবৈধ? এইটাই এখন জনমনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আর এসব প্রশ্নের উত্তর মেলাতে সরকার এখন কি পদক্ষেপ নেবে সেটাই দেখার বিষয়।

ট্যাগ: ইফাতকোরবানির ঈদছাগলদুর্নীতিমতিউর রহমানলিডসম্পদের পাহাড়
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বিলের জন্য হাসপাতালে নবজাতক রেখে পালিয়ে যাওয়া এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র
বাংলাদেশ

বিলের জন্য হাসপাতালে নবজাতক রেখে পালিয়ে যাওয়া এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র

৭ আগস্ট ২০২৫
শেখ হাসিনার নামে অর্ধশত হত্যা মামলা, গণহত্যার ৭
বাংলাদেশ

শেখ হাসিনার নামে অর্ধশত হত্যা মামলা, গণহত্যার ৭

২৩ আগস্ট ২০২৪

সর্বশেষ

BJUC Family Day held at Narayanganj Port

BJUC Family Day held at Narayanganj Port

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬
0

0

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬
0

0

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬
0

0

NSU signs MoU with Commercial Bank of Ceylon PLC to Expand Career and Professional Development Opportunities

NSU signs MoU with Commercial Bank of Ceylon PLC to Expand Career and Professional Development Opportunities

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

BJUC Family Day held at Narayanganj Port

BJUC Family Day held at Narayanganj Port

২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

২৬ জানুয়ারি ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.