শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধনের কাজ শুরু হচ্ছে শীঘ্রই: কনসাল জেনারেল

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২২ জুন ২০২৫
in নিউইয়র্ক
Reading Time: 1 min read
A A
0
যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধনের কাজ শুরু হচ্ছে শীঘ্রই: কনসাল জেনারেল

জলি আহমেদ…

আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের কাজ দ্রুতই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে এই বিষয়ে সম্মিলিতভাবে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস।

গত মঙ্গলবার (১৭ জুন) বিকেলে নিউইয়র্কের কুইন্সের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে নিউইয়র্কের নবনিযুক্ত কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক ও ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার জনাব গোলাম মোর্তোজার সাথে সাংবাদিকদের পরিচিতিমূলক এক মতবিনিময় সভায় এসকল তথ্য জানানো হয়।

সভায় আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রে প্রবাসীদের কনস্যুলেট সেবার মান পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।

আমেরিকায় বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোতে ব্যাপক পরিবর্তন শুরু হয়। এরই ধারাবাহিকতায় নতুন কনসাল জেনারেল হিসেবে যোগদান করেন পেশাদার কূটনীতিক মুহাম্মদ মোজাম্মেল হক। এছাড়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে যোগ দেন বিশিষ্ট সাংবাদিক জনাব গোলাম মোর্তোজা।

সম্পর্কিত

হেলথ ক্যাডার সদস্যদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা আনল প্রিমিয়ার ব্যাংক

৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করল অ্যাপল, ইতিহাসে দ্বিতীয় কোম্পানি

গত মঙ্গলবার (১৭ জুন) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অফিসে সাংবাদিকদের সাথে এক পরিচিতি সভায় মুখোমুখি হন তারা। এসময় তারা স্থানীয় বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে পরিচিতি ও সৌহার্দ্য বিনিময় করেন। সভার শুরুতে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এছাড়া সাংবাদিকেদের সাথে প্রবাসীদের স্বার্থ রক্ষা, কনস্যুলেট সেবা বৃদ্ধি, প্রবাসীদের ভোটাধিকার সহ বিভিন্ন সযোগ সুবিধা এবং আমেরিকায় পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের কাজ দ্রুতই শুরু হবে বলে জানান নবনিযুক্ত কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক। এছাড়াও প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রও প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি । ভোটাধিকার সম্পর্কে কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “খুব দ্রুতই আমাদের এখান থেকে এনআইডি কার্যক্রম শুরু হবে। তবে প্রবাসীরা ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। আশা করি খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে নির্দেশনা পেয়ে যাবো।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার জনাব গোলাম মোর্তোজা জানান, ”যুক্তরাষ্ট্রে প্রবাসীদের কনস্যুলেট সেবার মান পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশী পণ্যের উপর শুল্ক কমানো, বিশ্বব্যাংক ও আইএমএফ এর ঋণ এবং অর্থায়নের ইস্যুগুলো নিয়েও কূটনীতিকরা জোড়ালোভাবে কাজ করছেন বলে জানান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথে যেসকল বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া দরকার সেসকল বিষয়ে অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগ: usaওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসবাংলাদেশ দূতাবাসলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নিউইয়র্কে সিটি পরিচালিত দোকানে নিত্যপণ্যে ৩০ শতাংশ ছাড়
আন্তর্জাতিক

নিউইয়র্কে সিটি পরিচালিত দোকানে নিত্যপণ্যে ৩০ শতাংশ ছাড়

৩১ জুলাই ২০২৬
নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্ক

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

২০ মার্চ ২০২৫

সর্বশেষ

৪ হাজার ৭০০ ক্যাফের ব্র্যান্ড ক্যাফে আমাজন বাংলাদেশে

৪ হাজার ৭০০ ক্যাফের ব্র্যান্ড ক্যাফে আমাজন বাংলাদেশে

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৬
0

0

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৬
0

0

রাজনীতির বাইরে থেকেও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখা সম্ভব

রাজনীতির বাইরে থেকেও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখা সম্ভব

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৬
0

0

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

৪ হাজার ৭০০ ক্যাফের ব্র্যান্ড ক্যাফে আমাজন বাংলাদেশে

৪ হাজার ৭০০ ক্যাফের ব্র্যান্ড ক্যাফে আমাজন বাংলাদেশে

৭ আগস্ট ২০২৬
দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

৭ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.