সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

কোরবানির গরু চুরির হিড়িক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৬ জুন ২০২৪
in বাংলাদেশ
A A
0
গরু

ফাইল ছবি

কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন স্থানে কোরবানির গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। গভীর রাতে এসব চুরির ঘটনা ঘটে। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলায়।

এরমধ্যে শনিবার (১৫ জুন) গভীর রাতে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বড় মসজিদ এলাকার ভাটরা হাউজে তালা ভেঙে তিনটি গরু চুরি হয়।

ওই হাউজের হাসান মাহমুদ হায়দারের এক লাখ ২২ হাজার টাকার একটি, ভাড়াটিয়া আনোয়ার হোসেনের একই দামের আরেকটি এবং ডা. আবু হাসেমের ৮৫ হাজার টাকা দামের একটিসহ মোট তিনটি গরু চুরি হয়। অভিযোগ পেয়ে রোববার (১৬ জুন) ঘটনাস্থল পরিদর্শন করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, আমার একটি ও দুই ভাড়াটিয়ার দুটিসহ তিনটি গরু শনিবার গভীর রাতে চুরি হয়ে যায়। বাসার দেওয়াল টপকে গেটের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায় চোরের দল। আমাদের ভাড়াটিয়ারা রাত ৩টা পর্যন্ত জেগে ছিলেন। রাত পৌনে ৪টার দিকে গাড়ির শব্দ শুনে আরেক ভাড়াটিয়া জেগে ওঠেন। তিনি দেখেন পিকআপ ভ্যানে করে তিনটি গরু নিয়ে যাচ্ছে চোরের দল। পরে আমরা পেছনে তাড়া করে দেখি রামমালা হয়ে কোটবাড়ির দিকে নিয়ে গেছে গরুগুলো।

এদিকে, জেলার চৌদ্দগ্রামেও চুরির খবর পাওয়া গেছে। উজিরপুর ইউনিয়ন মিয়াবাজার সংলগ্ন শুয়ারখিল গ্রামে ঘটে এ ঘটনা। স্থানীয় মৃত আব্দুল মান্নান মেম্বারের ছেলে মিজানুর রহমান কোরবানির জন্য শুক্রবার এক লাখ ৭০ হাজার টাকা দিয়ে গরু কেনেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে গরুটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার বিষয়টি সকালে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

গরুর মালিক মিজানুর রহমান বলেন, গত দুদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ করেও গরুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

অপরদিকে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাতরা চম্পকনগর থেকে শনিবার দিবাগত ভোররাতে সাইফুল ইসলামের এক লাখ ৫০ হাজার টাকার একটি গরু চুরি হয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি, অপরাধীদের আটক করতে সক্ষম হবো।

ট্যাগ: Eid-ul-Azhaকুমিল্লাকোরবানির গরুগরুলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

AMTC celebrates first-ever Graduation Ceremony, marking a decade of excellence
অন্যান্য

AMTC celebrates first-ever Graduation Ceremony, marking a decade of excellence

২১ জুলাই ২০২৬
সোনালী, জনতা ও পিকেএসএফে নতুন চেয়ারম্যান
বাংলাদেশ

সোনালী, জনতা ও পিকেএসএফে নতুন চেয়ারম্যান

১০ আগস্ট ২০২৫

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.