বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

চার দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শপথ ও ঘোষণাপত্র পাঠ শেষে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি আগামী এক বছরের জন্য বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক ফোরামের কার্যক্রম পরিচালনা করবেন। সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন, বিতর্ক পরিচালনা এবং বিভিন্ন কূটনৈতিক প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্ব থাকবে তার ওপর।

শপথের সময় খলিলুর রহমান ঘোষণা করেন, তিনি সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা ও বিবেকবোধের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব সত্যনিষ্ঠভাবে পালন করবেন। তিনি বলেন, জাতিসংঘের স্বার্থ সমুন্নত রেখে, সংস্থার সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির নৈতিক আচরণবিধি অনুসারে দায়িত্ব পালন করবেন এবং ব্যক্তিগত আচরণে সংযম বজায় রাখবেন।

সম্পর্কিত

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কোনো সরকার বা জাতিসংঘের বাইরের অন্য কোনো উৎস থেকে কোনো ধরনের নির্দেশনা চাইবেন না বা গ্রহণ করবেন না। সভাপতির পদে নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

আজ থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। অধিবেশনের সভাপতি হিসেবে খলিলুর রহমান সাধারণ পরিষদের বৈঠক পরিচালনা করবেন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সভাপতিত্ব করবেন।

আগামী ২২ সেপ্টেম্বর শুরু হবে অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য দেবেন বিশ্বনেতারা।

বাংলাদেশের জন্য এ দায়িত্ব কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ প্রায় ৪০ বছর পর কোনো বাংলাদেশি, তাও দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে বসে বৈশ্বিক অধিবেশন পরিচালনা করবেন। এটি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতিতে দেশের সক্রিয় ভূমিকারও স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ পরিষদের সভাপতির পদ মূলত নিরপেক্ষ ও সমন্বয়মূলক নেতৃত্বের একটি দায়িত্ব। এই পদে থেকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের পরিবেশ তৈরি, মতপার্থক্য দূরীকরণ এবং বৈশ্বিক ঐকমত্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়। সেই দায়িত্ব পালনে খলিলুর রহমানের মেয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সৌদিতে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার
অপরাধ

সৌদিতে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

২৩ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্র্যাক ব্যাংকের শীর্ষে: তিন দশকের ব্যাংকিং যাত্রায় তারেক রেফাত উল্লাহ খান
অর্থনীতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্র্যাক ব্যাংকের শীর্ষে: তিন দশকের ব্যাংকিং যাত্রায় তারেক রেফাত উল্লাহ খান

৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, এনবিআরের নতুন শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, এনবিআরের নতুন শর্ত

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি ও ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি ও ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.