সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

জটিল জটে দিল্লি সফর

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
জটিল জটে দিল্লি সফর

ঢাকা-দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার পথে আবারও সামনে এসেছে পুরোনো দুই ইস্যু। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে স্বাগত জানাতে ভারতের আগ্রহ, অন্যদিকে সফরের আগে শেখ হাসিনার প্রত্যর্পণ ও শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চাওয়ায় তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। চলতি মাসেই সফরটি হতে পারে—এমন আলোচনা থাকলেও এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা হয়নি। ভারতীয় পক্ষ সফরটি দ্রুত আয়োজনের আগ্রহ দেখালেও সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। এ লক্ষ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক ব্যক্তিকে দ্রুত ফেরত পাঠানোর পাশাপাশি শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন চলছে। শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর তাঁর প্রত্যর্পণের দাবি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। চলতি মাসেও বাংলাদেশ নতুন করে তাঁর প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। ভারত জানিয়েছে, বিষয়টি প্রচলিত আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে, দিল্লির পক্ষ থেকে তারেক রহমানের সফর নিয়ে ইতিবাচক বার্তা দেওয়া হচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে যথাযথ মর্যাদায় অভ্যর্থনা জানানো হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুই দেশের সরকারপ্রধানের দ্রুত বৈঠকের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তবে সফরের আগে দুই দেশের অবস্থানের এই পার্থক্যই এখন মূল জটিলতা। ঢাকা চাইছে, সম্পর্ক স্বাভাবিক করার দৃশ্যমান পদক্ষেপ হিসেবে প্রত্যর্পণ-সংক্রান্ত বিষয়গুলোতে অগ্রগতি আসুক। অন্যদিকে দিল্লি নিজস্ব স্বার্থ সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। ভারতের পক্ষ থেকে ‘পারস্পরিকতা’র বিষয়টিও সামনে এসেছে।

সম্পর্কিত

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের টানাপড়েন কাটিয়ে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক পর্যায়ে আনতে শীর্ষ নেতৃত্বের সরাসরি বৈঠক গুরুত্বপূর্ণ। সীমান্ত, পানি, বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতার মতো একাধিক ইস্যুতেও এমন বৈঠক নতুন সমঝোতার সুযোগ তৈরি করতে পারে। তবে তারেক রহমানের দিল্লি সফর শেষ পর্যন্ত কবে এবং কী শর্তে হচ্ছে, তা অনেকটাই নির্ভর করছে প্রত্যর্পণ ইস্যুতে দুই পক্ষের আলোচনার ফলের ওপর।

ফলে সম্ভাব্য সফরকে ঘিরে একদিকে যখন দিল্লির পক্ষ থেকে ‘স্মরণীয় অভ্যর্থনা’র বার্তা আসছে, অন্যদিকে ঢাকার শর্তের জটও খুলছে না। সম্পর্কের বরফ গলানোর সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে এই সফরই—আবার প্রত্যর্পণ ইস্যুতে সমঝোতা না হলে সেই সফরই আটকে যেতে পারে নতুন কূটনৈতিক জটে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ

গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২৭ ফেব্রুয়ারি ২০২৫
লা মেরিডিয়ানে অফারের আইসক্রিম না পাওয়ায় সংঘর্ষ
অপরাধ

লা মেরিডিয়ানে অফারের আইসক্রিম না পাওয়ায় সংঘর্ষ

৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

ইভি চলুক, রিকন্ডিশন গাড়ির বাজারও থাকুক: আবদুল হক

ইভি চলুক, রিকন্ডিশন গাড়ির বাজারও থাকুক: আবদুল হক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

উল্কাসেমির হাত ধরে সেমিকন্ডাক্টরে বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা : নেপথ্যে প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান

উল্কাসেমির হাত ধরে সেমিকন্ডাক্টরে বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা : নেপথ্যে প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

১৪ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

১৪ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.