শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

জামায়াতের লংমার্চ সরকারবিরোধী ষড়যন্ত্র: রাশেদ খাঁন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
জামায়াতের লংমার্চ সরকারবিরোধী ষড়যন্ত্র: রাশেদ খাঁন

ঢাকা-রংপুর লংমার্চের মাধ্যমে জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, এ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ নিহত হওয়ার স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে হঠকারী দল হিসেবে পরিচিত। সরকারের সাত মাসের মেয়াদে গত ছয় মাসের কার্যক্রম জনগণের কাছে প্রশংসিত হয়েছে বলেও দাবি করেন তিনি। এ অবস্থায় সরকারের বিরুদ্ধে লংমার্চের মতো কর্মসূচি নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, জামায়াতের আমির ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন। একই সময়ে শেখ হাসিনার দেশে ফেরার কথাও বলা হচ্ছে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিল উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন করেন, এবারও দল দুটি সরকারবিরোধী কোনো আন্দোলনের পরিকল্পনা করছে কি না।

সম্পর্কিত

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, লংমার্চের কর্মসূচি যদি সত্যিই জনবান্ধব হয়, তাহলে ঢাকা থেকে রংপুর পর্যন্ত হেঁটে আসা উচিত। জামায়াত জোটের এক নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের গাড়ি ব্যবহার করে লংমার্চে আসার অভিযোগও করেন তিনি।

লংমার্চের কারণে জনভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, সাত দফা দাবির জন্য রাস্তাঘাট বন্ধ করে এ ধরনের কর্মসূচির প্রয়োজন নেই। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও হয়।

তিনি আরও বলেন, লংমার্চের নামে রাস্তাঘাট বন্ধ করে সরকারকে দেশ পরিচালনায় অসহযোগিতা করা হচ্ছে এবং জ্বালানির অপচয় হচ্ছে। আওয়ামী লীগও লংমার্চকে ঘিরে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। এ কারণে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান।

তবে লংমার্চকে অযৌক্তিক মনে করলেও সরকার ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। বিএনপি ও সরকার কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

এর আগে রাশেদ খাঁন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়াতে কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদল ও লিটন পারভেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং বেরোবি ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

গাবতলী–দাসেরকান্দি মেট্রোরেলে ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
অর্থনীতি

গাবতলী–দাসেরকান্দি মেট্রোরেলে ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

১৪ সেপ্টেম্বর ২০২৬
army-ansar
বাংলাদেশ

আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষ: ঘটনাস্থলে সেনাবাহিনী

২৫ আগস্ট ২০২৪

সর্বশেষ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

১৮ সেপ্টেম্বর ২০২৬
কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

১৮ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.