শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

জামায়াতের সান্নিধ্যে যাওয়ার খেসারত দিতে হবে: মাহফুজ আলম

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
জামায়াতের সান্নিধ্যে যাওয়ার খেসারত দিতে হবে: মাহফুজ আলম

সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে জামায়াতের সান্নিধ্যে যাওয়া সেক্যুলার সমাজ ও ঐতিহ্যবাহী আলেম সমাজ—উভয়কেই মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর মতে, বাংলাদেশের রাজনীতি ক্রমেই উগ্র ডানপন্থার দিকে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘জুলাইপরবর্তী রাজনীতির আজব দশা’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে অন্তর্বর্তী সরকারকে ‘অন্তরীণ সরকার’ উল্লেখ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন পক্ষের অবস্থান নিয়ে সমালোচনা করেন তিনি।

সম্পর্কিত

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি বিলুপ্ত, নতুন সংগঠন বিজেইউএসের বোর্ড গঠন

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

মাহফুজ আলম লেখেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সেক্যুলার সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে জামায়াত এবং ১৯৭২ সালের রাজনৈতিক ধারার প্রতি একধরনের নমনীয়তা তিনি লক্ষ করেছেন। তাঁর অভিযোগ, ক্ষমতার আকাঙ্ক্ষা ও সংস্কারের আড়ালে বিএনপিবিরোধী অবস্থান থেকে অনেকে জামায়াতের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। তাঁদের কেউ কেউ এখন সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

ডিজিটাল মব ও অনলাইন ট্রোলিংয়ের চাপের কারণে অনেকে নিজেদের আদর্শিক অবস্থান থেকে আরও ডানপন্থী, এমনকি উগ্র ডানপন্থার দিকে সরে যাচ্ছেন বলে মনে করেন সাবেক এই উপদেষ্টা। তাঁর ভাষ্য, পরিকল্পিত প্রচার ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার কৌশল হিসেবে কাজ করছে এই ডিজিটাল মব। নরম ও কট্টর ডানপন্থী বিভিন্ন মতাদর্শের সমন্বয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসর উগ্র ডানপন্থার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলমের দাবি, বিএনপির বিরোধিতা করতে গিয়ে জামায়াতের ঘনিষ্ঠ হওয়া সেক্যুলার সমাজ ও ঐতিহ্যবাহী আলেম সমাজের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। তাঁর মতে, এই রাজনৈতিক প্রক্রিয়ায় জামায়াতই লাভবান হচ্ছে; অন্য পক্ষগুলোকে প্রয়োজন শেষে দূরে সরিয়ে দেওয়া হতে পারে।

পোস্টে তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের জন্য অনুকূল সময় আসছে এবং আপাতত সেই প্রবণতা বদলানোর সুযোগ সীমিত। তাঁর আশঙ্কা, জামায়াতের রাজনৈতিক অবস্থান যত শক্তিশালী হবে, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনাও তত বাড়বে।

দেশের রাজনীতি আবারও একাত্তরকেন্দ্রিক বিতর্কে ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেন মাহফুজ আলম। তাঁর ধারণা, একপর্যায়ে বিএনপির একটি অংশ জামায়াতের রাজনৈতিক বলয়ের দিকে এবং অন্য অংশ আওয়ামী লীগের বলয়ের দিকে ঝুঁকতে পারে। অন্যরা জামায়াতের প্রভাবিত সাংস্কৃতিক লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২১৮ কোটি টাকার অনুদান
আন্তর্জাতিক

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২১৮ কোটি টাকার অনুদান

৩ আগস্ট ২০২৬
বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বেড়ে দৈনিক ছাড়িয়েছে ১১০ কোটি টাকা

২৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি বিলুপ্ত, নতুন সংগঠন বিজেইউএসের বোর্ড গঠন

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি বিলুপ্ত, নতুন সংগঠন বিজেইউএসের বোর্ড গঠন

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬
0

0

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬
0

0

বর্জ্য থেকে সম্পদ; পরিবেশবান্ধব শিল্পায়নে মেঘনা গ্রুপের বিনিয়োগ অব্যাহত: মোস্তফা কামাল

বর্জ্য থেকে সম্পদ; পরিবেশবান্ধব শিল্পায়নে মেঘনা গ্রুপের বিনিয়োগ অব্যাহত: মোস্তফা কামাল

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬
0

0

মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর মুকুট জিতলেন সুমি রানি ও ফারহানা বিথি

মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর মুকুট জিতলেন সুমি রানি ও ফারহানা বিথি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি বিলুপ্ত, নতুন সংগঠন বিজেইউএসের বোর্ড গঠন

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি বিলুপ্ত, নতুন সংগঠন বিজেইউএসের বোর্ড গঠন

১৭ অক্টোবর ২০২৬
প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

১৭ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.