বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

ড. কলিমউল্লাহর বিরুদ্ধে দুর্নীতি মামলা: আদালতে বিচারকের সাথে তার কথোপকথন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৫
in বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
ড. কলিমউল্লাহর বিরুদ্ধে দুর্নীতি মামলা: আদালতে বিচারকের সাথে তার কথোপকথন

বিচারক ও ড. কলিমউল্লাহ, কথোপকথন সুন্দর করে তুলে ধরেছেন টিবিএস…..

বিচারক বলেন, কত সালে নিয়োগ পান ‘২০১৭ সালে?’

ড. কলিমউল্লাহ বলেন, ‘হ্যাঁ।’

বিচারক জানতে চান- ‘ক্যাম্পাস কোথায়?’

কলিমউল্লাহ বলেন, ‘রংপুরে।’

বিচারক বলেন, ‘আপনি তো ফুল টাইম ঢাকায় থাকতেন।’

কলিমউল্লাহ বলেন, ‘না, স্যার। আমি ঢাকায় থাকলেও ওখানে আমার বাংলো ছিল। এর জন্য বেতনের ৪০ শতাংশ কেটে নেওয়া হতো।’

বিচারক বলেন, ‘চাকরিকালে আপনি তো এক হাজার ৩৫২ দিনের মধ্যে এক হাজার ১১৫ দিনই ঢাকায় ছিলেন।’

জবাবে ড. কলিমউল্লাহ বলেন, ‘তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অন্যায় আবদার করতেন। তার কারণে ক্যাম্পাসে যেতাম না। আমি এই আবদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করি। তিনি রাগান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছেন। প্রতিদিন ১৭-১৮ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করেছি। মুক্তিযুদ্ধের পর এটাই প্রথম, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। এ কারণে দীপু মনি আমার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছেন।’

বিচারক বলেন, আপনি ও আপনার মা একই নিয়োগ বোর্ডে ছিলেন?’

ড. কলিমউল্লাহ বলেন, ‘তিনি (তার মা) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ডিজি (মহাপরিচালক) ছিলেন। এজন্য সরকার নিয়োগ বোর্ডে সদস্য করেন।’

বিচারক বলেন, ‘আপনি কি ভিসি, বিভাগীয় প্রধান ও ডিন ছিলেন?’

ড. কলিমউল্লাহ বলেন, ‘আমিই প্রথম না। আমার আগের ভিসির ধারাবাহিকতা রক্ষায় এসব দায়িত্বে ছিলাম। বিশেষ পরিস্থিতিতে এ দায়িত্বে থাকতে হয়েছে।’

বিচারক জানতে চান, ‘চার বছরে উন্নয়ন খাতে কোনো টাকা পেয়েছেন?’

ড. কলিমউল্লাহ বলেন, ‘আমার আগের ভিসি নুর নবীর সময় ৯৯ কোটি টাকার কাজ চলমান ছিল। আমি দায়িত্ব নিয়ে কাজ চলমান রেখেছি। আর নকশা পরিবর্তনের অভিযোগ আগের ভিসির বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের একটাই উন্নয়ন প্রজেক্ট। আমি এসে নিয়োগ বাণিজ্য, চাকরি বাণিজ্য বন্ধ করে দিয়েছি।’

বিচারক বলেন, ‘নিয়োগ বাণিজ্য, চাকরি বাণিজ্য আপনার বিরুদ্ধেই।’

ড. কলিমউল্লাহ বলেন, ‘নো, নেভার, নেভার।’

এ সময় দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বলেন, ‘উনি ১৭ ঘণ্টা কাজ করেছেন। আমরা তো তাকে টকশোতে দেখেছি।’

ড. কলিমউল্লাহ বলেন, ‘সেটা তো রাতে।’

এ সময় বিচারক দুদক প্রসিকিউটরের কাছে জানতে চান, তার বিরুদ্ধে অন্য মামলা আছে কি না। আদালতকে জানানো হয়, এই মামলাই আছে। নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্ত শুরু হবে।

বিচারক বলেন, ‘অভিযোগ আগে, তদন্ত হোক। আপনি কি করেছেন, সেটা আলিমুল গায়েব জানেন, আপনি জানেন। কিছুদিন পর দুদক জানবে। এরপর মানুষ জানবে।’

তখন ড. কলিমউল্লাহ বলেন, ‘গত মাসের ১৮ তারিখে মামলার বিষয় ব্রিফিংয়ে জানানো হয়। আমি ভেবেছিলাম, দুদক থেকে আমাকে তলব করা হবে। আজ সকালে আকস্মিকভাবে নাস্তার পর ডিবি পুলিশ আমাকে গ্রেপ্তার করে। আপত্তি করিনি।’

সম্পর্কিত

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ব্লু চিপ কোম্পানি

বিচারক বলেন, ‘আপনি আপত্তি করবেন কেন? আপনার তো জেলে যেতে হবে। কবরেও একা যেতে হবে, জেলখানায়ও একা যেতে হবে। সঙ্গে কেউ যাবে না। দুর্নীতি যারা করছেন, তারা জেলে পচছেন। আর দুর্নীতির টাকায় (আত্মীয়রা) অনেকে বিদেশ ভ্রমণ করছেন।’

ড. কলিমউল্লাহ বলেন, ‘মাননীয় আদালত, কিছু মনে না করলে একটা কথা বলি। আমি কমিশন্ড অফিসার, গ্রেড-১ পারসন।’

বিচারক তখন বলেন, ‘আপাতত আপনাকে জেলে যেতে হচ্ছে।’

পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগ: ড. কলিমউল্লাহ
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন, দিতে হবে পরীক্ষা!
খেলা

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন, দিতে হবে পরীক্ষা!

৪ নভেম্বর ২০২৪
khaleda jia
বাংলাদেশ

খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোর সাথে যোগাযোগ

৫ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ব্লু চিপ কোম্পানি

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ব্লু চিপ কোম্পানি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মজুদ থেকে আরও তেল ছাড়তে পারে যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মজুদ থেকে আরও তেল ছাড়তে পারে যুক্তরাষ্ট্র

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

২৪ সেপ্টেম্বর ২০২৬
জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

২৪ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.