বুধবার, আগস্ট ১২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ: রণধীর জয়সওয়াল

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব, ভারত
Reading Time: 1 min read
A A
0
তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ: রণধীর জয়সওয়াল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সঙ্গে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্যও তাকে পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে তিনি ‘অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণের বিষয়ে জয়সওয়াল বলেন, ব্রিকসের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়। গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে ভারত আগেই তাদের অবস্থান জানিয়েছে। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। নতুন কোনো তথ্য জানানোর থাকলে তা জানানো হবে।

সম্পর্কিত

Bangladesh, Singapore Discuss Skilled Manpower, Migrant Welfare and Broader Cooperation

অ্যামচেমের নীতি সংলাপ

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং তদন্তও চলছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণকে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের শীর্ষ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতা তৈরির ক্ষেত্রে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

iran
আন্তর্জাতিক

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

১৩ অক্টোবর ২০২৪
কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১
বিশ্ব

কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১

১২ জুন ২০২৪

সর্বশেষ

একমি ল্যাবরেটরিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

একমি ল্যাবরেটরিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬
0

0

Paromita Fairuz Quarishi Joins Bayer CropScience Bangladesh as Marketing Partner

Paromita Fairuz Quarishi Joins Bayer CropScience Bangladesh as Marketing Partner

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬
0

0

শিল্পীদের কাজের পরিধি বাড়ানো ও মর্যাদা রক্ষায় গুরুত্ব: শিল্পী সমিতি পরিদর্শনে তথ্য ও সাংস্কৃতিক উপদেষ্টা

শিল্পীদের কাজের পরিধি বাড়ানো ও মর্যাদা রক্ষায় গুরুত্ব: শিল্পী সমিতি পরিদর্শনে তথ্য ও সাংস্কৃতিক উপদেষ্টা

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬
0

0

জ্বালানি নিরাপত্তায় নতুন ভাবনা: রাষ্ট্র নিয়ন্ত্রক, বেসরকারি খাত হবে বিনিয়োগের চালিকাশক্তি

জ্বালানি নিরাপত্তায় নতুন ভাবনা: রাষ্ট্র নিয়ন্ত্রক, বেসরকারি খাত হবে বিনিয়োগের চালিকাশক্তি

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

একমি ল্যাবরেটরিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

একমি ল্যাবরেটরিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

১২ আগস্ট ২০২৬
Paromita Fairuz Quarishi Joins Bayer CropScience Bangladesh as Marketing Partner

Paromita Fairuz Quarishi Joins Bayer CropScience Bangladesh as Marketing Partner

১২ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.