মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

তিন দশকেও বড় সংস্কার হয়নি এনবিআরে, রাজস্ব আহরণে বড় ঘাটতি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
তিন দশকেও বড় সংস্কার হয়নি এনবিআরে, রাজস্ব আহরণে বড় ঘাটতি

দেশের অর্থনীতি ও বাজেটের আকার বাড়লেও সেই অনুপাতে রাজস্ব আয় বাড়াতে পারছে না সরকার। বছরের পর বছর ধরে কর প্রশাসনের কাঠামোগত দুর্বলতা, অদক্ষতা, দুর্নীতি ও সংস্কার বাস্তবায়নে অনীহা রাজস্ব আহরণের পথ সংকুচিত করে রেখেছে। ১৯৯১ সালে দেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালুর পর জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের কোনো কাঠামোগত সংস্কার হয়নি। বিভিন্ন সময়ে আইন সংশোধন, প্রশাসনিক পুনর্বিন্যাস ও ডিজিটাইজেশনের উদ্যোগ নেয়া হলেও সেগুলোর সুফল আসেনি প্রত্যাশা অনুযায়ী।

এর প্রভাব পড়েছে চলতি অর্থবছরের রাজস্ব আহরণে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে প্রায় ৩১ শতাংশ।

রাজস্বের প্রধান তিনটি খাতের কোনোটিতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সবচেয়ে খারাপ অবস্থা ভ্যাট আহরণে। প্রথম প্রান্তিকে এ খাতে ৪৯ হাজার ৪০৫ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও আদায় হয়েছে ২৯ হাজার ৩৪৮ কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে ভ্যাট থেকে ৩৫ হাজার কোটি টাকা আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের তুলনায়ও এবার ভ্যাট আদায় কমেছে।

আয়কর ও ভ্রমণ কর থেকে প্রথম তিন মাসে ৪২ হাজার ৭২৬ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এসেছে ৩৩ হাজার ৪০ কোটি টাকা। আমদানি-রফতানি শুল্ক থেকে ৪২ হাজার ২৬৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩০ হাজার ১২৯ কোটি টাকা।

এ অবস্থায় সরকারের বাজেট অর্থায়ন নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে মোট রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে সংগ্রহ করার কথা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। বিপুল এ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ে বড় ঘাটতি তৈরি হয়েছে।

রাজস্ব আদায় কমে যাওয়ায় সরকারের ব্যাংক ঋণনির্ভরতাও বাড়ছে। জ্বালানি আমদানি, ভর্তুকি, সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন-ভাতা এবং বড় উন্নয়ন প্রকল্পের ব্যয় মেটাতে অর্থের প্রয়োজন বাড়লেও রাজস্ব আয় সে অনুযায়ী বাড়ছে না। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ গ্রহণের পরিমাণ প্রায় ৪৮ হাজার কোটি টাকা। পুরো অর্থবছরে এ খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। অর্থাৎ প্রথম চার মাসেই বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৪৩ শতাংশ ঋণ নিয়েছে সরকার।

অর্থনীতিবিদ ও সাবেক রাজস্ব কর্মকর্তাদের মতে, রাজস্ব আহরণের বর্তমান দুর্বলতার পেছনে শুধু ব্যবসা-বাণিজ্যের শ্লথগতি দায়ী নয়। বরং দীর্ঘদিন ধরে রাজস্ব প্রশাসনে জমে থাকা প্রাতিষ্ঠানিক সমস্যাগুলোও বড় ভূমিকা রাখছে। এখনো ব্রিটিশ ঔপনিবেশিক আমলে গড়ে ওঠা ভৌগোলিক প্রশাসনিক কাঠামোর ওপর নির্ভর করে এনবিআরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। করনীতি প্রণয়ন ও কর সংগ্রহের দায়িত্ব একই প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত। পাশাপাশি প্রশাসনিক প্রতিরোধ, অটোমেশন কার্যক্রমে দীর্ঘসূত্রতা এবং প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর হস্তক্ষেপ সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

সম্পর্কিত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

ডিভোর্সি

সাবেক গভর্নর ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) সম্মাননীয় ফেলো ড. আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের রাজস্ব আহরণের দুর্বলতা দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় সংস্কার কোনো সরকারই কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারেনি। ১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থা চালুর মধ্য দিয়ে এনবিআরে গুরুত্বপূর্ণ একটি সংস্কার হয়েছিল। এরশাদ সরকারের সময়ে নেয়া উদ্যোগটি পরে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে কার্যকর করে। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান এতে সংশোধন আনেন। এরপর এনবিআরে উল্লেখযোগ্য কোনো কাঠামোগত সংস্কার হয়নি।

তিনি বলেন, রাজস্ব প্রশাসনকে কার্যভিত্তিক কাঠামোয় রূপান্তর এবং পুরো ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করার প্রস্তাব বহু আগে থেকেই রয়েছে। এ নিয়ে প্রকল্পও নেয়া হয়েছিল। কিন্তু এনবিআরের অভ্যন্তরীণ প্রতিরোধ, পরিবর্তনে অনীহা এবং সরকারের যথাযথ চাপের অভাবে সেগুলো সফল হয়নি। সংস্কার-সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত না হওয়ায় নেতিবাচক বার্তা গেছে। পরবর্তী সময়ে আইএমএফ ও বিশ্বব্যাংকের চাপে সংস্কারের উদ্যোগ নেয়া হলেও সরকারের অঙ্গীকারের ঘাটতি রয়েছে।

ড. আহসান এইচ মনসুরের মতে, আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশে করহার বেশ উঁচু। এই করহার বিবেচনায় দেশের রাজস্ব-জিডিপি অনুপাত বর্তমান ৭ শতাংশ থেকে প্রায় ২১ শতাংশে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। কিন্তু করহার বাড়ালেই রাজস্ব আহরণ বাড়বে না। এর জন্য কর প্রশাসনের দক্ষতা, সক্ষমতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নাইজেরিয়া ও ঘানার মতো দেশ রাজস্ব প্রশাসনে সংস্কারের মাধ্যমে তাদের রাজস্ব-জিডিপি অনুপাত ১০ শতাংশের ওপরে নিতে পেরেছে। বাংলাদেশকেও এ অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

রাজস্ব প্রশাসনের কাঠামোগত দুর্বলতার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতিও আয় কমার অন্যতম কারণ। উচ্চ সুদহার, জ্বালানি সংকট ও বাজারে চাহিদার ঘাটতিতে শিল্প উৎপাদন, কর্মসংস্থান এবং ব্যবসায়িক মুনাফা চাপে রয়েছে। টানা সাত মাস ধরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে। সরকারি উন্নয়ন ব্যয়েও গতি নেই। ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৯ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিপরীতে ব্যয় হয়েছে ১ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাস্তবায়নের হার ছিল ৬৭ দশমিক ৫২ শতাংশ, যা প্রায় ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের হার আরও কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশে।

সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী মনে করেন, এনবিআরের সমস্যা চিহ্নিত করার পর্যায় অনেক আগেই পেরিয়ে গেছে। এখন বিচ্ছিন্ন প্রশাসনিক উদ্যোগের পরিবর্তে বাধ্যতামূলক কাঠামোগত সংস্কার প্রয়োজন। করনীতি প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে যে বিভাজন ও অনিশ্চয়তা রয়েছে, তা দূর করতে হবে। এ অনিশ্চয়তা এনবিআরের কর্মকর্তাদের মধ্যেও কাজ করছে, যা তাদের দক্ষতা ও কর্মগতিকে প্রভাবিত করছে।

তার মতে, শুধু কর অফিসের সংখ্যা বাড়িয়ে কিংবা ভৌগোলিকভাবে কার্যক্রম সম্প্রসারণ করে করজাল বিস্তৃত করা সম্ভব নয়। বর্তমানে যারা করজালের আওতায় রয়েছেন, তারাই বারবার নিরীক্ষা ও হয়রানির শিকার হচ্ছেন। নতুন করদাতা অন্তর্ভুক্তির উদ্যোগ তুলনামূলকভাবে দুর্বল। বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রগুলোয় গড়ে ওঠা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং আয়কারী মধ্যবিত্ত শ্রেণিকে করজালের আওতায় আনার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পুরো কর প্রশাসনকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার অধীনে আনতে হবে।

করনীতি প্রণয়ন ও রাজস্ব আদায়ের দায়িত্ব পৃথক করার আলোচনা বাংলাদেশে নতুন নয়। ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও এ উদ্যোগ নেয়া হয়েছিল। তবে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার রাজস্ব ব্যবস্থাপনার সংস্কারে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের বিধান রেখে অধ্যাদেশ জারি করে। কিন্তু এনবিআরের কর্মকর্তারা এর বিরোধিতা করেন। তাদের আন্দোলন ও কর্মবিরতির কারণে দেশের আমদানি-রফতানি কার্যক্রমেও অচলাবস্থা তৈরি হয়। পরে অধ্যাদেশে বিভিন্ন পরিবর্তন আনতে বাধ্য হয় সরকার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর এনবিআরের কার্যক্রম পৃথক করার অধ্যাদেশটি সংসদে অনুমোদন পায়নি। এর পরিবর্তে নতুন আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে সুপারিশ জমা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি সংসদ অধিবেশনে এ বিষয়ে বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে।

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, রাজস্ব প্রশাসনের সংস্কার নিয়ে বিভিন্ন সময়ে উদ্যোগ নেয়া হলেও সেগুলো কার্যকর হয়নি। ২০১২ সালে ভ্যাট আইন প্রণয়ন করা হয়েছিল। কিন্তু অংশীজনদের সঙ্গে যথাযথ আলোচনা না করায় ২০১৯ সালের আগে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। একইভাবে ২০২৩ সালে আয়কর আইন প্রণয়নের সময় আইন সহজ করার সুযোগ কাজে লাগানো হয়নি; বরং জটিলতা বেড়েছে।

কর প্রশাসনের আধুনিকায়নে সমন্বিত অটোমেশনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। শুধু এনবিআরের নিজস্ব ব্যবস্থাকে ডিজিটাল করলে চলবে না। ব্যাংক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ গড়ে তুলতে হবে। এতে করদাতার তথ্য যাচাই সহজ হবে, করজালের বাইরে থাকা কঠিন হবে এবং কর ফাঁকি, হয়রানি ও দুর্নীতির সুযোগ কমবে।

বিশ্বব্যাংকের ঋণে পরিচালিত অটোমেশন প্রকল্পে বিদেশি পরামর্শক ও সরবরাহকারীদের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে বলে মনে করেন ড. আবদুল মজিদ। তাঁর মতে, এতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও ব্যয় বেড়েছে। গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে। অথচ বুয়েটসহ দেশীয় প্রতিষ্ঠানের দক্ষ জনবল কাজে লাগানোর সুযোগ ছিল। পাশাপাশি এনবিআরের অভ্যন্তরীণ প্রতিরোধ ও প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ সংস্কারকে বাধাগ্রস্ত করেছে।

বিশেষজ্ঞদের মতে, রাজস্ব আহরণ বাড়াতে করহার বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নতুন করদাতা শনাক্তকরণ, ডিজিটাল তথ্য বিনিময় এবং করনীতি ও কর সংগ্রহের দায়িত্ব পৃথক করার মতো সংস্কার কার্যকর করা জরুরি। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে হবে। অর্থনীতির সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেটের আকার ও ব্যয় পরিকল্পনা নির্ধারণের বিষয়টিও বিবেচনায় নেয়া প্রয়োজন। এসব ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকার ও কার্যকর বাস্তবায়ন ছাড়া রাজস্ব ব্যবস্থাপনার দীর্ঘদিনের দুর্বলতা কাটানো কঠিন হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ইসলামী ব্যাংকের ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা চরম জুলুম: প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক

ইসলামী ব্যাংকের ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা চরম জুলুম: প্রধানমন্ত্রী তারেক রহমান

১১ আগস্ট ২০২৬
গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে : তারেক রহমান
বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে : তারেক রহমান

৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

ডিভোর্সি

ডিভোর্সি

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

অনন্ত জলিল ও বর্ষা সংবাদ

অনন্ত জলিল ও বর্ষা সংবাদ

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

আপনা মাংসে হরিণা বৈরী পরীমণি, নারীর সৌন্দর্য ও আমাদের সামাজিক অসুস্থতা….

আপনা মাংসে হরিণা বৈরী পরীমণি, নারীর সৌন্দর্য ও আমাদের সামাজিক অসুস্থতা….

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

১০ নভেম্বর ২০২৬
ডিভোর্সি

ডিভোর্সি

১০ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.