শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অপরাধ

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬
in অপরাধ, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব পালনে অবহেলা, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সহযোগিতা করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা সমাধানে অবদানের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম), বিপিএম-সেবা, প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) ও পিপিএম-সেবা পদক দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সরকার কঠোর হতে বাধ্য হবে। জনগণের শান্তি বিনষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। পুলিশকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশবাসী জনবান্ধব পুলিশ প্রত্যাশা করে।

তিনি বলেন, পুলিশের শক্তি আগের তুলনায় বাড়ানো হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত সবার কাছে সরকারের বার্তা হলো—সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ফ্যাসিবাদী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পুলিশ বাহিনীকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

পুলিশের কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে কিংবা অন্যভাবে ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করছে—এমন তথ্য সরকারের কাছে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করা এবং দায়িত্বে অবহেলার ঘটনাও রয়েছে। এসব ক্ষেত্রে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশ সদস্যদের সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুধাবন করতে কোনো পুলিশ কর্মকর্তা ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না। রাষ্ট্র ও জনগণের স্বার্থে পুলিশকে দায়িত্ব পালনে আরও কঠোর হতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি অন্যান্য বাহিনীর মতো পুলিশ বাহিনীকেও অপব্যবহার করেছে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। তাদের দিয়ে নির্যাতন করানো হয়েছে এবং জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। অনেকে ওই সময় অবৈধ নির্দেশ পালন করতে বাধ্য হয়েছেন। এখন সরকার এমন পরিস্থিতি চায় না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা এক মাসে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, জনগণ তাদের আর পুনরায় আহ্বান জানাবে না। এ ঘটনায় তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি। সরকার তাদের আইনের আওতায় আনতে কাজ করছে।

বর্তমান সরকারের রাজনৈতিক ভিত্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ভিত্তি, জন-আকাঙ্ক্ষা, ব্যাপক জনপ্রত্যাশা ও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ওপর গঠিত বর্তমান সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী।

সম্পর্কিত

এসকেএফের পাঁচ বায়োলজিকস ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

২০২৫ সালের জন্য বিপিএম পদক পেয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। বিপিএম-সেবা পদক পেয়েছেন অতিরিক্ত আইজিপি ও পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল, অতিরিক্ত আইজিপি ও রিভার পুলিশ প্রধান মো. রেজাউল করিম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মোহাম্মদ শামসুল হক এবং সাবেক র‌্যাবের (বর্তমানে এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী।

এ ছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ পিপিএম-সেবা পদক পেয়েছেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

army-ansar
বাংলাদেশ

আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষ: ঘটনাস্থলে সেনাবাহিনী

২৫ আগস্ট ২০২৪
কাউন্টি ফেয়ারের আবহে উদযাপন ফোর্থ অব জুলাই
আন্তর্জাতিক

কাউন্টি ফেয়ারের আবহে উদযাপন ফোর্থ অব জুলাই

৪ জুলাই ২০২৬

সর্বশেষ

মৌ-জাহিদের সংসার

মৌ-জাহিদের সংসার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

এসকেএফের পাঁচ বায়োলজিকস ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে

এসকেএফের পাঁচ বায়োলজিকস ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

নতুন আঙ্গিকে ফিরল ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের ১৪ বই

নতুন আঙ্গিকে ফিরল ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের ১৪ বই

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মৌ-জাহিদের সংসার

মৌ-জাহিদের সংসার

২৬ সেপ্টেম্বর ২০২৬
এসকেএফের পাঁচ বায়োলজিকস ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে

এসকেএফের পাঁচ বায়োলজিকস ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে

২৬ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.