সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়ল

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়ল

প্যাকেটজাত তরল দুধের দাম আবারও বেড়েছে। মিল্কভিটার পর এবার বেসরকারি কোম্পানিগুলোও প্রতি লিটারে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। নতুন দামে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এক লিটার প্যাকেটজাত তরল দুধ ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে বর্তমানে আড়ং, প্রাণ, ফার্মফ্রেশসহ বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধ পাওয়া যাচ্ছে। দাম সমন্বয়ের পর এসব ব্র্যান্ডের এক লিটার দুধের দাম ১১০ থেকে ১১৫ টাকা হয়েছে। আধা লিটারের প্যাকেট বিক্রি হচ্ছে প্রায় ৫৫ টাকায়।

এর আগে গত আগস্টের শুরুতে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটা পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ায়। এতে প্রতিষ্ঠানটির এক লিটার দুধের খুচরা দাম দাঁড়ায় ১১০ টাকা। একই সময়ে ৫০০ মিলিলিটার স্ট্যান্ডার্ড বা লো-ফ্যাট দুধের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং টোন্ড মিল্কের দাম ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়।

মিল্কভিটার দাম বাড়ানোর প্রায় দেড় মাসের মাথায় বেসরকারি কোম্পানিগুলোও একই পথে হাঁটল। ফলে প্যাকেটজাত তরল দুধের বাজারে প্রায় সব প্রধান ব্র্যান্ডের দামই এখন আগের তুলনায় বেশি।

উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, দুধ উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। দুধ সংগ্রহের শ্রমিকদের মজুরি, পরিবহন, প্যাকেজিং উপকরণ, গোখাদ্য, গ্যাস ও বিদ্যুতের খরচ বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে তারা।

এর আগে মিল্কভিটা দাম বাড়ানোর সময় জানিয়েছিল, প্রতি লিটার দুধ উৎপাদনে তাদের ব্যয় আগের তুলনায় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে। উৎপাদন ব্যয়ের এই বৃদ্ধি সামাল দিতেই তখন দাম সমন্বয় করা হয়।

সম্পর্কিত

মৌসুমীর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ওমর সানী: ‘হয়তো এসব লিখেই ওদের সংসার চলে’

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

তরল দুধের নতুন দাম এমন সময়ে বাড়ল, যখন নিত্যপ্রয়োজনীয় আরও কয়েকটি পণ্যের বাজারেও মূল্যবৃদ্ধির চাপ রয়েছে। চলতি মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দামও তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ে রয়েছে।

তরল দুধ দৈনন্দিন খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ একটি পণ্য হওয়ায় এর দাম বৃদ্ধির প্রভাব সরাসরি ভোক্তার ব্যয়ে পড়বে। বিশেষ করে নিয়মিত দুধ কেনেন এমন পরিবারগুলোর মাসিক খাদ্য ব্যয়ে এর প্রভাব পড়তে পারে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

A New Journey with the Resolve to Rebuild Confidence
English News

Time for Reconstruction & Restoring Trust

৬ আগস্ট ২০২৫
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
অর্থনীতি

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

২ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মৌসুমীর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ওমর সানী: ‘হয়তো এসব লিখেই ওদের সংসার চলে’

মৌসুমীর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ওমর সানী: ‘হয়তো এসব লিখেই ওদের সংসার চলে’

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

২১ সেপ্টেম্বর ২০২৬
বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

বিবাহিত পুরুষ রংগিলা ফানুস- মুনিয়া থেকে মরিয়ম

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.