শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬
in আন্তর্জাতিক, বাংলাদেশ, বিশ্ব, সাহিত্য
Reading Time: 1 min read
A A
0
প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

ইতালীয় ও বাংলাদেশি কমিউনিটির যৌথ অংশগ্রহণে কবিতা, গান, নাটক ও নৃত্যের বর্ণিল আয়োজনে মুখরিত তরপিনাত্তারার সাংস্কৃতিক অঙ্গন।

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে সন্ধ্যার পর বাইরে যখন ঝিরিঝিরি বৃষ্টি, ঠিক তখনই ইতালীয় ও বাংলাদেশি কমিউনিটির যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলা সাহিত্য ও সংস্কৃতির বর্ণিল আয়োজন ‘কবিতা সন্ধ্যা’ (Kobita Shondha)। বৃষ্টিস্নাত পরিবেশে আয়োজিত এই ব্যতিক্রমী সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিলনমেলায় পরিণত করে পুরো আয়োজনকে।

শান্তালিয়া কালচার অ্যান্ড ট্রাভেলের উদ্যোগে এবং স্তেফানো রোমানো, জিয়াউর রহমান ও সিমোনে চেরুল্লির যৌথ পরিচালনায় ৬ নভেম্বর রোমের Casa della Cultura, Tor Pignattara-তে অনুষ্ঠিত হয় উৎসবের দ্বিতীয় আসর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি মো. মারজুক ইসলাম, মিউনিসিপিও ফাইভের প্রেসিডেন্ট মাউরো কালিসতে, বিশ্ব সংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী জাকারিয়া, সঞ্চারী সংগীতায়নের পরিচালক সুষ্মিতা সুলতানা এবং ইফতেখারুল আলম কনকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া রোম থেকে আগত মিতুল, আলেসান্দ্রো, নাজিয়া, রিফাত ও শাজ্জাদ এবং প্যারিস থেকে আগত মুনির, কব্বো, আল আমিন ও কামরুল হাসনাত আপার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইতালীয় সাংস্কৃতিক সংগঠন ASINITAS-এর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিও আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ আর ভেতরে একের পর এক কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা, মঞ্চনাটক ও মনোমুগ্ধকর নৃত্য—সব মিলিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে সংস্কৃতির এক অনন্য মিলনমেলা। সুষ্মিতা সুলতানা ও তাঁর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সঞ্চারী সংগীতায়নের শিল্পীদের সংগীত পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

আয়োজকদের মতে, বাংলা কবিতাকে ইতালীয় ভাষায় অনুবাদের মাধ্যমে স্থানীয় ইতালীয় সমাজের কাছে পৌঁছে দেওয়া এবং দুই সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে নানা সামাজিক পূর্বধারণার মুখোমুখি হওয়া টর পিগনাত্তারার মতো একটি বহুসাংস্কৃতিক এলাকায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির এমন আয়োজন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

সম্পর্কিত

UCB, Green Delta Join Hands on Digital Insurance

বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুমের

আয়োজকরা আরও আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ ইতালিতে বসবাসরত এমন অনেক প্রতিভাবান মানুষ ও কবিতাপ্রেমীকে সামনে আসার অনুপ্রেরণা জোগাবে, যাঁরা প্রবাসজীবনের ব্যস্ততায় কিংবা সুযোগের অভাবে নিজেদের সাহিত্যচর্চা থেকে দূরে সরে গেছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন অতিথির অনুভূতি ছিল বিশেষভাবে আবেগঘন। তাঁদের ভাষায়, দীর্ঘদিন ধরে সুপ্ত থাকা সৃজনশীলতার আগুন যেন এই আয়োজনের মধ্য দিয়ে আবার জ্বলে উঠেছে। আয়োজকদের কাছে এই অনুভূতিই ছিল অনুষ্ঠানের অন্যতম বড় প্রাপ্তি।

উল্লেখ্য, শুরুতে একটি সাহসী সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও ‘কবিতা সন্ধ্যা’ ইতিমধ্যে বাংলা ও ইতালীয় সংস্কৃতির মেলবন্ধনের একটি প্রাণবন্ত পরিসর হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। আয়োজকদের প্রত্যাশা, আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই উৎসবের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

কোটা সংস্কার আন্দোলন
বাংলাদেশ

এক সপ্তাহে গ্রেপ্তার সাড়ে ৫ হাজারের বেশি

২৭ জুলাই ২০২৪
সুদমুক্ত ঋণে নতুন করে স্বপ্ন দেখছেন বাঞ্ছারামপুরের ৪২৬ নারী
অর্থনীতি

সুদমুক্ত ঋণে নতুন করে স্বপ্ন দেখছেন বাঞ্ছারামপুরের ৪২৬ নারী

৮ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

UCB, Green Delta Join Hands on Digital Insurance

UCB, Green Delta Join Hands on Digital Insurance

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬
0

0

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬
0

0

বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুমের

বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুমের

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬
0

0

নিউ ইয়র্কের জ্যামাইকায় ‘রবিবারের মেলা – হলিডে মার্কেট প্লেস’ সম্পন্ন: প্রবাসীদের উপচে পড়া ভিড়

নিউ ইয়র্কের জ্যামাইকায় ‘রবিবারের মেলা – হলিডে মার্কেট প্লেস’ সম্পন্ন: প্রবাসীদের উপচে পড়া ভিড়

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

UCB, Green Delta Join Hands on Digital Insurance

UCB, Green Delta Join Hands on Digital Insurance

১২ নভেম্বর ২০২৬
প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

১২ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.