রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

বজ্রপাতে বাংলাদেশে একদিনে ৯ জনের মৃত্যু

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২ মে ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বজ্রপাতে বাংলাদেশে একদিনে ৯ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। নিহতদের মধ্যে রাঙ্গামাটিতে তিনজন, কক্সবাজারে দুজন, কুমিল্লায় দুজন, সিলেটে একজন ও খাগড়াছড়ির একজন রয়েছেন।

রাঙ্গামাটি

বজ্রপাত হলে তিনজন নিহত হন। রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়িতে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এসময় আহত হন সাতজন।

নিহতরা হলেন রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়ার বাসিন্দা মো. নজির (৫০), বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লকের বাসিন্দা বাহারজান বেগম (৫৫) ও সাজেকের লংথিয়ান পাড়ার তনিবালা ত্রিপুরা (৩৭)।

কুমিল্লা

কুমিল্লায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে দেবিদ্বার ও বুড়িচং উপজেলায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোখলেসুর রহমান (৫৭) ও বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া নোয়াপাড়া গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে আলম হোসেন।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন দেখে বাড়ির পাশে শুকাতে দেওয়া ধানের খড় আনতে যান মোখলেসুর রহমান। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্বজনরা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা।

কক্সবাজার

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে কিশোরসহ দুই লবণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়ন এলাকার লবণের মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মগনামা ইউনিয়নের কোলাইল্লাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও উপজেলার রাজাখালী ইউনিয়নের ছরিপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে আরাফাত হোসাইন (১৪)।

নিহত দিদারের চাচা জাকের হোসাইন বলেন, ভোর ৪টার দিকে আকাশে মেঘ জমলে ভাতিজা দিদারকে নিয়ে আমিও লবণ তুলতে মাঠে যাই। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় দিদারুল ইসলাম।

একই সময়ে লবণ তুলতে বাবার সঙ্গে মাঠে গিয়ে বজ্রাঘাতে মারা গেছে কিশোর ফরহাদ হোসাইন।

খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৃষ্টির সময় বজ্রপাতে ইয়াছিন আরাফাত নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সকালের দিকে উপজেলার বড়নাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাড়ায় এ ঘটনা ঘটে। ইয়াছিন একই পাড়ার ইউসুফ মিয়ার ছেলে।

বড়নাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে কানাইঘাট উপজেলার দিঘিরপাড় পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম বাবুল আহমদ (৪৮)। তিনি উপজেলার দক্ষিণ কুওরের মাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ: বজ্রপাতবাংলাদেশলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

যুক্তরাষ্ট্রে মোদী-ইউনূসের মধ্যে বৈঠক হচ্ছে না
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে মোদী-ইউনূসের মধ্যে বৈঠক হচ্ছে না

১৯ সেপ্টেম্বর ২০২৪
জুলাই-মার্চে পোশাক রপ্তানি ১০.৮৪% বৃদ্ধি, ইইউই সবচেয়ে বড় বাজার
অর্থনীতি

জুলাই-মার্চে পোশাক রপ্তানি ১০.৮৪% বৃদ্ধি, ইইউই সবচেয়ে বড় বাজার

২ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.