শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

বিএনপি গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে: নাহিদ ইসলাম

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
বিএনপি গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে: নাহিদ ইসলাম

বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে, এভাবে বেশিদিন ক্ষমতায় থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নে এ সভার আয়োজন করা হয়।

সম্পর্কিত

এআই সক্ষমতা অর্জনে তরুণদের দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

নারীর ক্ষমতায়নে সমান সুযোগের আহ্‌বান জুবাইদা রহমানের

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এখন তারা গায়ের জোরে ক্ষমতায় থেকে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।

বিএনপির ঐক্যের আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগকে মোকাবিলা করতে না পেরে এখন বিএনপি ঐক্যের কথা বলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দলটি এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে দলটি একক প্রার্থী দেবে। জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের এজেন্ডাভিত্তিক জোট রয়েছে, তবে তা আদর্শিক জোট নয়।

এনসিপির নেত্রী সামান্তা শারমিনের পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, তিনি ব্যক্তিগত ও আদর্শিক জায়গা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্য শুভকামনা।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ইরানের হুমকিতে তুরস্ক থেকে গোপন সামরিক বিমানে সরানো হয় ট্রাম্পকে
আন্তর্জাতিক

ইরানের হুমকিতে তুরস্ক থেকে গোপন সামরিক বিমানে সরানো হয় ট্রাম্পকে

১১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ কী যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হচ্ছে?
বাংলাদেশ

আওয়ামী লীগ কী যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হচ্ছে?

২৭ আগস্ট ২০২৪

সর্বশেষ

এআই সক্ষমতা অর্জনে তরুণদের দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

এআই সক্ষমতা অর্জনে তরুণদের দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

নারীর ক্ষমতায়নে সমান সুযোগের আহ্‌বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়নে সমান সুযোগের আহ্‌বান জুবাইদা রহমানের

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

আকুর বিল পরিশোধে রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

আকুর বিল পরিশোধে রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

বিএনপি গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে: নাহিদ ইসলাম

বিএনপি গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে: নাহিদ ইসলাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

এআই সক্ষমতা অর্জনে তরুণদের দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

এআই সক্ষমতা অর্জনে তরুণদের দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

৬ নভেম্বর ২০২৬
নারীর ক্ষমতায়নে সমান সুযোগের আহ্‌বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়নে সমান সুযোগের আহ্‌বান জুবাইদা রহমানের

৬ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.