শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, সাহিত্য
Reading Time: 1 min read
A A
0
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬: বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে ৭৫ বছর বয়সে করোনাভাইরাস মহামারির সময় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৫৮ সালে ‘কচি-কাঁচার আসর’-এর আহ্বায়ক হিসেবে সংবাদমাধ্যমে যাত্রা শুরু করেন ফখরুদ্দীন। তিনি বর্তমানে বিলুপ্ত দৈনিক দ্য পাকিস্তান অবজারভার ও দ্য মর্নিং নিউজ-এ অসংখ্য নিবন্ধ লিখেছেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি লন্ডনের দ্য ডেইলি মিরর-এর সংবাদদাতা হিসেবে কাজ করেন।সাংবাদিকতা জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল বাংলাদেশের ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও লেখক জন পিলজারের সহযোগী প্রতিবেদকদের একজন হিসেবে কাজ করা। বাংলাদেশের দুর্ভিক্ষের মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে জন পিলজারের প্রতিবেদনভিত্তিক তথ্যচিত্র An Unfashionable Tragedy ১৯৭৫ সালের ২ জানুয়ারি সম্প্রচারিত হয়। ওই তথ্যচিত্রে এ ইউ এম ফখরুদ্দীনের বক্তব্যের দৃশ্যও ধারণ করা হয়।বাংলাদেশের দুর্ভিক্ষের বাস্তবতা আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার ক্ষেত্রে তথ্যচিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরবর্তীকালে জন পিলজার তাঁর বিখ্যাত Heroes গ্রন্থে ফখরুদ্দীনকে নিয়ে প্রায় তিন পৃষ্ঠা লিখেছেন এবং তাঁর একটি ছবিও সংযুক্ত করেছেন। বইটিতে সমসাময়িক বিশ্বের বিভিন্ন ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতাভিত্তিক বিবরণ তুলে ধরা হয়েছে। গ্রন্থটি ১৯৮৬ সালে লন্ডনের জনাথন কেপ এবং ১৯৮৯ সালে প্যান বুকস লিমিটেড থেকে প্রকাশিত হয়।স্নাতক সম্পন্ন করার আগেই ফখরুদ্দীনের বাংলা অনুবাদ শেক্‌সপিয়রের ‘সনেট’ প্রকাশিত হয়।
তাঁর লেখা দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে’ ১৯৭২ সালে রেকর্ড করা হয়। গানটি দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তী সময়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাপ্তাহিক হলিডে-এর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত

ঘুষের বিনিময়ে পদায়ন বন্ধ না হলে দুর্নীতি কমবে কীভাবে?

মিষ্টি খেলেই কি ডায়াবেটিস হয়? গ্লুকোজ স্পাইক নিয়ে জরুরি তথ্য

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

জলসিঁড়ি প্রকল্প ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ নয়
জাতীয়

জলসিঁড়ি প্রকল্প ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ নয়

২৮ আগস্ট ২০২৬
US Ambassador Christensen Visits Historic Bose Cabin, Samples Iconic Tea
জাতীয়

US Ambassador Christensen Visits Historic Bose Cabin, Samples Iconic Tea

২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ

সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদ ও বাংলাদেশ সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদ ও বাংলাদেশ সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬
0

0

ডিআইজির বাড়িতে ডিজে পার্টিতে অভিযান, ৮৫ জন আটক

ডিআইজির বাড়িতে ডিজে পার্টিতে অভিযান, ৮৫ জন আটক

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬
0

0

ঘুষের বিনিময়ে পদায়ন বন্ধ না হলে দুর্নীতি কমবে কীভাবে?

ঘুষের বিনিময়ে পদায়ন বন্ধ না হলে দুর্নীতি কমবে কীভাবে?

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬
0

0

বিআরবি কেব্‌লসের ৪৮ বছর পূর্তি, গ্রাহক ও সহযোগীদের ধন্যবাদ জানালেন চেয়ারম্যান মজিবর রহমান

বিআরবি কেব্‌লসের ৪৮ বছর পূর্তি, গ্রাহক ও সহযোগীদের ধন্যবাদ জানালেন চেয়ারম্যান মজিবর রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদ ও বাংলাদেশ সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদ ও বাংলাদেশ সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

২৪ অক্টোবর ২০২৬
ডিআইজির বাড়িতে ডিজে পার্টিতে অভিযান, ৮৫ জন আটক

ডিআইজির বাড়িতে ডিজে পার্টিতে অভিযান, ৮৫ জন আটক

২৪ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.