ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৭৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর সাপ্তাহিক মোট লেনদেনের ২ দশমিক ৫৫ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১৫৩ টাকা ২০ পয়সা।
কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহের পাশাপাশি আর্থিক ফলাফলেও উন্নতি দেখা গেছে। ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ১১ টাকা ৭৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ টাকা ৮৩ পয়সা।
৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩০ টাকা ৬০ পয়সা।
এর আগে ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করে কোম্পানিটি। ওই হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১৫ টাকা ৫৬ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ১৩ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১১৯ টাকা ৪ পয়সা।
২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ওই বছর শেয়ারপ্রতি আয় ছিল ১৩ টাকা ৭ পয়সা, আগের বছর যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১০৭ টাকা ৪৮ পয়সা।
২০২২-২৩ হিসাব বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ওই বছর শেয়ারপ্রতি আয় কমে ১০ টাকা ৩৪ পয়সায় দাঁড়ায়, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ২০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৯৭ টাকা ৯১ পয়সা।
২০২১-২২ হিসাব বছরেও কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ওই বছর শেয়ারপ্রতি আয় ছিল ১১ টাকা ২০ পয়সা, আগের বছর যা ছিল ১১ টাকা ৪৯ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৯১ টাকা ১ পয়সা।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৪৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৩ হাজার ৮২১ কোটি ৯৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৪ কোটি ৬১ লাখ ১২ হাজার ৮৯টি।
শেয়ারহোল্ডিংয়ের হিসাবে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে কোম্পানিটির ৩০ দশমিক ১৩ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৬ দশমিক ৬৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ২৬ দশমিক ৯০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার।![]()