যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীদের হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দুই বছরে কংগ্রেসে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসছে।
৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, ওহাইও, কানসাস ও আইওয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এর মধ্য দিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি।
সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন মনোনয়ন, আইন প্রণয়ন ও সরকারি কার্যক্রমের ওপর নজরদারিতে ডেমোক্র্যাটদের ভূমিকা বাড়বে।![]()