রবিবার, নভেম্বর ৮, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
in বাংলাদেশ, বিনোদন, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশের ২০২৫ সালের মুকুট জিতেছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে লড়বেন এই অভিনেত্রী।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর চূড়ান্ত আয়োজন। সেখানেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়। আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাঁদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামিরা খান মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

সম্পর্কিত

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছি, আবেগের সুযোগ নেই: আইনমন্ত্রী

ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের জন্যও পরিচিত তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন এই মডেল ও অভিনয়শিল্পী।

২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এটিই ছিল প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা।

মিথিলার পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অপেক্ষায় সামিরা খান মাহি। তাঁর লক্ষ্য বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ক্যারিয়ারের শীর্ষে বিয়ে, মিডিয়া ছাড়া ও ভাঙনের গল্প
জাতীয়

ক্যারিয়ারের শীর্ষে বিয়ে, মিডিয়া ছাড়া ও ভাঙনের গল্প

২৬ সেপ্টেম্বর ২০২৬
এক টাকাও নয়, সম্পূর্ণ বিনামূল্যে চোখের অস্ত্রোপচার করল বসুন্ধরা আই হসপিটাল
জাতীয়

এক টাকাও নয়, সম্পূর্ণ বিনামূল্যে চোখের অস্ত্রোপচার করল বসুন্ধরা আই হসপিটাল

৩১ জুলাই ২০২৬

সর্বশেষ

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছি, আবেগের সুযোগ নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছি, আবেগের সুযোগ নেই: আইনমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

৮ নভেম্বর ২০২৬
জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

৮ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.