রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভিড়ের মাঝে উঠে গেল গাড়ি, নিহত ১০

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ জানুয়ারি ২০২৫
in আন্তর্জাতিক, বিশ্ব, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
যুক্তরাষ্ট্রে ভিড়ের মাঝে উঠে গেল গাড়ি, নিহত ১০

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের জনপ্রিয় এক পর্যটন জেলায় ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি বলে বুধবার শহর কর্তৃপক্ষ জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের উদযাপনের সময় নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের সঙ্গে সেখানকার একটি খালের সংযোগস্থলে এই গাড়িচাপার ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি বলেছে, ‘‘শহরের অষ্টম ডিস্ট্রিক্টের খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে বিশাল ভিড়ের মাঝে গাড়িচাপায় ব্যাপক হতাহতের ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’’

আহতদের অন্তত পাঁচটি ভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে নোলা রেডি। এর আগে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মাঝে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেওয়া হয়েছে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।

বুধবার কখন এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত জনপ্রিয় ওই পর্যটক এলাকায় খ্রিষ্টীয় নতুন বছর উদযাপনে প্রচুর মানুষের সমাগম ঘটেছিল।

সম্পর্কিত

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, আজ সকালে বোরবন স্ট্রিটে একটি ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি ভুক্তভোগী ও জরুরি কর্মীদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

অতীতেও যুক্তরাষ্ট্রের এই শহরে ভিড়ের মাঝে গাড়ি চালিয়ে দেওয়ার ও গুলির ঘটনা ঘটেছে। গত নভেম্বরে নিউ অরলিন্সের প্যারেড রুটে হাজার হাজার মানুষের উপস্থিতির সময় পৃথক গুলির ঘটনায় দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছিলেন।

এছাড়া ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নিউ অরলিন্সের মার্ডি গ্র্যাস এলাকায় প্যারেডের সময় জনতার ভিড়ের মাঝে পিকআপ ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ওই সময় ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

ট্যাগ: নিহত ১০ভিড়ের মাঝেযুক্তরাষ্ট্রলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

কিরগিজস্তানে বিদেশিদের ওপর হামলা,  বাংলাদেশি শিক্ষার্থীদের বাঁচার আকুতি
বিশ্ব

কিরগিজস্তানে বিদেশিদের ওপর হামলা,  বাংলাদেশি শিক্ষার্থীদের বাঁচার আকুতি

১৮ মে ২০২৪
ডারউইনে ইতিহাসের হাতছানি, অস্ট্রেলিয়াকে চাপে রেখে জয়ের স্বপ্ন বাংলাদেশের
আন্তর্জাতিক

ডারউইনে ইতিহাসের হাতছানি, অস্ট্রেলিয়াকে চাপে রেখে জয়ের স্বপ্ন বাংলাদেশের

১৫ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.