বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

রেকর্ড ২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের, কর্মকর্তাদের ৬ গুণ বোনাস

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
রেকর্ড ২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের, কর্মকর্তাদের ৬ গুণ বোনাস

নিজস্ব প্রতিবেদক

দেশের ইতিহাসে সর্বোচ্চ নিট মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫–২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা প্রায় ২৫ হাজার ৯৭৭ কোটি টাকায় পৌঁছেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

সম্পর্কিত

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫–২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বোনাসের সিদ্ধান্তও গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের অর্জিত পুরো মুনাফাই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এরই মধ্যে সরকার ১০ হাজার কোটি টাকা পেয়েছে। অবশিষ্ট ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা শিগগিরই সরকারের হিসাবে জমা দেওয়া হবে।

গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ কাজ করেছে। রাজস্ব ঘাটতির কারণে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি ঋণ নিয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণও বেড়েছে, ফলে সুদ আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিভিন্ন দেশে বিনিয়োগ থেকে ভালো আয় এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, সাধারণত অর্থনীতিতে মন্দা বা তারল্য সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংকের সুদ আয় বাড়ে, ফলে মুনাফাও বৃদ্ধি পায়। বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যায়।

এর আগে ২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সে তুলনায় সর্বশেষ অর্থবছরে মুনাফা বেড়েছে প্রায় ১০ হাজার ৬৭৭ কোটি টাকা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নরেন্দ্র মোদীর ট্রাম্প ও যুক্তরাষ্ট্র ভীতি
অর্থনীতি

নরেন্দ্র মোদীর ট্রাম্প ও যুক্তরাষ্ট্র ভীতি

৭ আগস্ট ২০২৫
কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন বাড়াবে যমুনা ব্যাংক
অর্থনীতি

কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন বাড়াবে যমুনা ব্যাংক

২০ আগস্ট ২০২৬

সর্বশেষ

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

আফ্রিকা অঞ্চলের এইচআর প্রধান নিয়োগ দেবে ব্র্যাক

আফ্রিকা অঞ্চলের এইচআর প্রধান নিয়োগ দেবে ব্র্যাক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

১৫ অক্টোবর ২০২৬
প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

১৫ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.