রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

লাল রঙে ছেয়ে গেছে ফেসবুক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
read

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। তবে রাষ্ট্রীয় এই শোক পালনকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছেন।

তাদের সেই আহ্বানের পর ফেসবুক রীতিমতো লাল রঙে ছেয়ে গেছে। দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, তারকারা তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘লাল রঙ’ বেছে নিয়েছেন।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন। যেই একই ছবি প্রকাশ করতে দেখা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদকেও।

মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তার ফেসবুক প্রোফাইলে পরিবর্তন এনেছেন। ‘ন্যায়বিচার বিলম্বিত, ন্যায়বিচার অস্বীকার করা’ ক্যাপশনে লাল রঙের একটি ছবি প্রকাশ করেছেন।

দেশের আরেক জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের ব্যানারে ‘ফুলগুলো সব লাল হলো ক্যান?’ ক্যাপশনে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

অভিনেত্রী অপি করিম তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন- শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার প্রয়োজন। অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও তার প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল ছবি দিয়েছেন। এছাড়াও ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সাদিয়া আয়মান, তার ফেসবুক প্রোফাইলে পিকচার পরিবর্তন করে লাল রঙ বেছে নিয়েছেন।

অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ তাদের ফেসবুক প্রোফাইল লাল রঙে পরিবর্তন এনেছেন। বাদ যায়নি ‘রাফসান দ্যা ছোটভাই’সহ অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও।

এছাড়াও নির্মাতা কামার আহমাদ সাইমন, আকরাম খান, প্রযোজক সারা আফরীন, খিজির হায়াত খান, রেদওয়ান রনি, মোহম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেত্রী জাকিয়া বারী মম,  চিত্রনায়ক নিরব, নায়িকা বিপাশা কবীর, সোহেল রানা, শাহনাজ সুমি, সুনেরাহসহ আরও অনেক তারকারা তাদের ফেসবুক লাল রঙে ছেয়ে ফেলেছেন।

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের ফেসবুক প্রোফাইল ঘুরেও একই চিত্র দেখা গেছে। এছাড়া অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার দিয়েছেন।

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনফেসবুকলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থকে বিজেইউসির সভাপতি রাজু আলীমের অভিনন্দন
জাতীয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থকে বিজেইউসির সভাপতি রাজু আলীমের অভিনন্দন

২১ আগস্ট ২০২৬
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক, অংশীদারিত্ব অব্যাহত রাখার আশাবাদ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের
আন্তর্জাতিক

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক, অংশীদারিত্ব অব্যাহত রাখার আশাবাদ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের

২৩ জুলাই ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.