মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানালেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানালেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
প্রতিবেদক: তন্ময় মাহমুদ

রাজধানীর দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, শৃঙ্খলা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

প্রতিমন্ত্রী বলেন, ‘একটি উন্নত বাংলাদেশের ভিত্তি তৈরি হয় আজকের শিক্ষার্থীদের হাত ধরেই। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, বার্ষিক পুরস্কার বিতরণী শুধু পুরস্কার প্রদানের অনুষ্ঠান নয়; এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, শৃঙ্খলা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা জোগানোর আয়োজন। যারা পুরস্কার অর্জন করেছে তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা এবার পুরস্কার পায়নি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সাফল্য অবশ্যই আসবে।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, একটি শিশুর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

এই প্রতিষ্ঠানের গৌরবময় পথচলায় অবদান রাখা প্রয়াত আব্দুর রহমান মল্লিক ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত ইয়াকুব আলীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘তাঁদের নিষ্ঠা, আদর্শ ও শিক্ষার প্রতি অঙ্গীকার এই প্রতিষ্ঠানের ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে। তাঁরা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁদের অবদান ও স্মৃতি এই প্রতিষ্ঠানের প্রতিটি প্রজন্মের মাঝে বেঁচে থাকবে।’

দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির উন্নয়নে মোট ১ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ১০ তলা ভবন নির্মাণ এবং অবশিষ্ট ১৫ লাখ টাকা প্রতিষ্ঠানের অন্যান্য ভবনের উন্নয়নকাজে বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এই অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘শিক্ষাই পারে একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎকে পরিবর্তন করতে।’ তাই শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের মানুষের জন্য কিছু করার মানসিকতা তৈরি করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি আগামী দিনের বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও মানবিক করে তুলবে। শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য, সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

জুলাই বিপ্লবে আত্মত্যাগকারীদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ন্যায়, অধিকার ও গণতন্ত্রের আকাঙ্ক্ষায় যেসব তরুণ শিক্ষার্থী ও সাহসী মানুষ আত্মত্যাগ করেছেন, তাঁদের ত্যাগ সবার জন্য অনুপ্রেরণা। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সবার দায়িত্ব।

সম্পর্কিত

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

অনুষ্ঠানে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনের বাংলাদেশ।’

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।’

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

yunus
বাংলাদেশ

প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন: প্রধান উপদেষ্ট

১৮ আগস্ট ২০২৪
রাজনীতির বাইরে থেকেও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখা সম্ভব: নাছির ইউ মাহমুদ
অর্থনীতি

রাজনীতির বাইরে থেকেও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখা সম্ভব: নাছির ইউ মাহমুদ

১৩ আগস্ট ২০২৬

সর্বশেষ

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে মেয়াদ–ব্যয় বাড়ানোয় কড়াকড়ি

রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে মেয়াদ–ব্যয় বাড়ানোয় কড়াকড়ি

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

২২ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.