শনিবার, জুলাই ৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু সভাপতি, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৪ জুলাই ২০২৬
in বিনোদন
Reading Time: 2 mins read
A A
0
শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু সভাপতি, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু সভাপতি, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

সম্পর্কিত

দ্বিতীয় বিয়ের ঘোষণা, জানালেন মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

সাকলায়েনের বাধ্যতামূলক অবসর এবং পরীমণির আত্মপক্ষ সমর্থন

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

সহসভাপতি পদে ডিএ তায়েব ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে নূতন পেয়েছেন ২০৪ ভোট এবং রোজিনা ১৫২ ভোট। সহসাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সনি রহমান। এ পদে চুন্নু পেয়েছেন ১৮২ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির। প্রতিদ্বন্দ্বী পপি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। একই পদে রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ আকিব। এ পদে ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট এবং মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। তার প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।

এবারের নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। একদিকে ছিল আরমান–মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির মাধ্যমে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে পুরো চলচ্চিত্রাঙ্গনে।

শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ সময় ধরে ভোট গণনার পর শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। নতুন কমিটির কাছে শিল্পীদের অধিকার সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নিউ ইয়র্কে নকীব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা
বিনোদন

নিউ ইয়র্কে নকীব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা

৯ আগস্ট ২০২৫
গায়ক খালিদ
বিনোদন

না ফেরার দেশে ‘সরলতার প্রতিমা’র গায়ক খালিদ

১৮ মার্চ ২০২৪

সর্বশেষ

দ্বিতীয় বিয়ের ঘোষণা, জানালেন মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

দ্বিতীয় বিয়ের ঘোষণা, জানালেন মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ জুলাই ২০২৬
0

0

শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু সভাপতি, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু সভাপতি, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ জুলাই ২০২৬
0

0

৪০তম ফোবানার ‘মিট অ্যান্ড গ্রীট’ সম্পন্ন ওয়াশিংটনে, ব্যাপক সাড়া

৪০তম ফোবানার ‘মিট অ্যান্ড গ্রীট’ সম্পন্ন ওয়াশিংটনে, ব্যাপক সাড়া

- ইউএসএ বাংলা ডেস্ক
৩ জুলাই ২০২৬
0

0

ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স

ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স

- ইউএসএ বাংলা ডেস্ক
৩ জুলাই ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দ্বিতীয় বিয়ের ঘোষণা, জানালেন মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

দ্বিতীয় বিয়ের ঘোষণা, জানালেন মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

৪ জুলাই ২০২৬
শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু সভাপতি, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু সভাপতি, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

৪ জুলাই ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.