সোমবার, আগস্ট ৩১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অপরাধ

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
in অপরাধ, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ২৫ আগস্ট রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার তারিখ পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। এ মামলায় আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হাসান তারেক শুনানি করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। মামলার অভিযোগে বলা হয়, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন।

গুরুতর আহত অবস্থায় আছিয়াকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ পরে চার আসামিকে গ্রেপ্তার করে। ২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৭ মে তা শেষ হয়। রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

সম্পর্কিত

চট্টগ্রামের বন্যাকবলিতদের পুনর্বাসনে এইচএসবিসির ১০ কোটি টাকা

সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন

মাত্র ১৩ কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। ১৩ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়। অপর তিন আসামি সজীব শেখ, তাঁর ১৭ বছর বয়সী ছোট ভাই এবং তাঁদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করার আগে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন। এ জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। গত বছরের ২১ মে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়েছিল। পরে নথি যাচাই-বাছাই শেষে পেপারবুক তৈরির জন্য বিজি প্রেসে পাঠানো হয়। পেপারবুক প্রস্তুত হওয়ার পর গত ৮ জুন তা হাইকোর্টে পৌঁছায়।

এরপর ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শুরু হয়। শুনানি শেষে আজ হাইকোর্ট হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ফ্রেশ সিমেন্টের ডিলার সম্মেলনে বক্তারা
অর্থনীতি

ফ্রেশ সিমেন্টের ডিলার সম্মেলনে বক্তারা

১১ আগস্ট ২০২৬
প্রিমিয়ার ব্যাংকে নারী কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
অর্থনীতি

প্রিমিয়ার ব্যাংকে নারী কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক সেশন

২৩ জুলাই ২০২৬

সর্বশেষ

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বোচ্চ কয়লার দাম

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বোচ্চ কয়লার দাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

সেপ্টেম্বরে বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার সিদ্ধান্ত

সেপ্টেম্বরে বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার সিদ্ধান্ত

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

চট্টগ্রামের বন্যাকবলিতদের পুনর্বাসনে এইচএসবিসির ১০ কোটি টাকা

চট্টগ্রামের বন্যাকবলিতদের পুনর্বাসনে এইচএসবিসির ১০ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ

৩১ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বোচ্চ কয়লার দাম

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বোচ্চ কয়লার দাম

৩১ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.