বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ খেলা

সাকিব ইস্যুতে উত্তপ্ত রাজনীতির মাঠ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৪
in খেলা
A A
0
বিএনএমের ফরম হাতে সাকিব

বিএনএমের ফরম হাতে সাকিব, পাশে হাফিজ উদ্দিন আহমদ

কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া বিএনএমে যোগ দিয়েছিলেন ক্রিকেটের সাকিব আল হাসান। আর এই দল গঠনে নেপথ্যের কারিগর হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম কাজ করেছিলেন। বিএনএমে যোগ দিতে হাফিজের হাতেই আবেদন ফরম তুলে দিয়েছিলেন সাকিব আল হাসান।

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনে এমনটি দাবি করা হয়। এমনকি হাফিজ উদ্দিনের সঙ্গে সাকিবের একটি ছবিও প্রকাশ হয়। ফলে সাকিব ইস্যুতে নতুন করে আবার রাজনীতির মাঠে ওঠে আলোচনার ঝড়।

সম্পর্কিত

বড়লেখা ক্রিকেট লীগের সিজন-৪ শুরু

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ থানায়

এ অবস্থায় মঙ্গলবার রাজধানীর বনানীতে নিজের বাসায় এক সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন।

এসময় তিনি দাবি করেন, নির্বাচনের আগে নতুন দল গঠনের প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দেন।

আর সাকিবের বিষয়ে বলেন, ক্রিকেটার সাকিবকে তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তিনি সাকিবকে নতুন দলে যোগদানের বিষয়ে উৎসাহ দেননি।

সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন পরিচিত কর্মকর্তা নতুন দল গঠনের পরামর্শ দিয়েছিলেন বলে উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তখন তাদের বলেছিলাম, আমার পক্ষে ৩২ বছর পর দল ত্যাগ করা সম্ভব নয়। আমি শারীরিকভাবে অসুস্থ। শিগগির রাজনীতি থেকে অবসর নেবো। রাজনীতিতে কোনো শর্টকাট নেই।’

সাকিব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাই সাকিব আল হাসানকে তার কাছে নিয়ে যান। সাকিব রাজনীতিতে যোগদানের ইচ্ছা ব্যক্ত করেন। তখন আমি তাকে বলেছি, রাজনীতি করা তোমার বিষয়। তুমি এখনো খেলাধুলা করছ, রাজনীতি করবে কি না বিবেচনা করে দেখ। আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায়।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি বিষয়টি মিডিয়ায় দেখেছি। এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না। এখন সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করেছে, জয়লাভও করেছে। নমিনেশন পার্টির কাছে যাওয়ার সময় সে দলের প্রাথমিক সদস্য। তার আগে তো সাকিব আমাদের দলের কেউ ছিল না। নমিনেশন দেওয়ার সময় প্রাথমিক সদস্য পদ দিতে হয়। এর আগের বিষয়টা জানি না।

ট্যাগ: ক্রিকেটবিএনপিসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আরিফ খান জয়
অন্যান্য

হত্যা মামলায় গ্রেফতার সাবেক ক্রীড়া উপমন্ত্রী জয়

১৯ আগস্ট ২০২৪
ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচ, এটাই কি ইতিহাসের সেরা?
খেলা

ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচ, এটাই কি ইতিহাসের সেরা?

১ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ এপ্রিল ২০২৬
0

0

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ এপ্রিল ২০২৬
0

0

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৬
0

0

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

২২ এপ্রিল ২০২৬
বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

২১ এপ্রিল ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.