রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১০ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আনা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সংশ্লিষ্ট কর্মী এ সুবিধা পাবেন। এ জন্য চলতি অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় এ সুবিধার আওতায় আসা প্রতিষ্ঠানের মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসেই এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত সেলের সম্প্রতি অনুষ্ঠিত সভায় চলতি অর্থবছরে সম্মানী ভাতার আওতায় প্রতিষ্ঠান নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও সেলের সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অর্থবছরে প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদকে সম্মানী ভাতার জন্য নির্বাচন করা হবে। ‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে চারটি, ‘খ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি এবং ‘গ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দুটি মসজিদ নির্বাচন করা হবে। সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি করে মসজিদ এ সুবিধার আওতায় আসবে।

মন্দির নির্বাচনের ক্ষেত্রেও নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে দেশের প্রতিটি উপজেলা থেকে পাঁচটি মন্দির নির্বাচন করা হবে। এর মধ্যে ‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি থেকে দুটি এবং অন্যান্য শ্রেণির পৌরসভা থেকে একটি করে মন্দির নির্বাচন করা হবে। অবশিষ্ট মন্দির ইউনিয়ন পর্যায় থেকে বাছাই করা হবে। অন্যদিকে বৌদ্ধবিহার ও গির্জার সংখ্যা জেলাভিত্তিক ২৫ শতাংশ হারে নির্ধারণ করা হবে।

নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর ধর্মীয় নেতারা মাসিক নির্ধারিত হারে সম্মানী পাবেন। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজক প্রত্যেকে মাসে ৫ হাজার টাকা করে পাবেন। মসজিদের মুয়াজ্জিন, মন্দিরের সেবাইত, বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ও গির্জার সহকারী যাজকের মাসিক সম্মানী ৩ হাজার টাকা। আর মসজিদের খাদেম পাবেন মাসে ২ হাজার টাকা।

সম্পর্কিত

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

সম্মানীর অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। এর ফলে মধ্যস্বত্বভোগী ছাড়াই নির্ধারিত ব্যক্তিদের কাছে অর্থ পৌঁছে দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি অর্থবছরে দেশের মোট ধর্মীয় উপাসনালয়ের প্রায় এক-চতুর্থাংশ এ কর্মসূচির আওতায় আসবে। পরবর্তী তিন অর্থবছরে ধাপে ধাপে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় প্রথমবারের মতো দেশের ৬ হাজার ১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ বিভিন্ন ধর্মীয় কর্মীকে সম্মানী দেয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।

নতুন অর্থবছরে পাইলট প্রকল্পের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ৮৬ হাজারের বেশি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের নিয়মিত আর্থিক সহায়তার আওতায় আনার পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি বড় ধাপ এগিয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সাড়ে পাঁচ বছরের অবমূল্যায়ন পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে টাকা
অর্থনীতি

সাড়ে পাঁচ বছরের অবমূল্যায়ন পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে টাকা

২১ সেপ্টেম্বর ২০২৬
মজুদ বৃদ্ধির চাপে বিশ্ববাজারে কমল পাম অয়েলের দাম
অর্থনীতি

মজুদ বৃদ্ধির চাপে বিশ্ববাজারে কমল পাম অয়েলের দাম

১৬ আগস্ট ২০২৬

সর্বশেষ

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

২৭ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.