রাষ্ট্রমালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।
গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সভায় ব্যাংকের চলমান কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
সভায় বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
পর্ষদ সভায় পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কেএম জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম সভায় অংশ নেন।
![]()