সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে আধুনিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন কারখানা নির্মাণ করছে এমইপি গ্রুপ। ১০ একর জমির ওপর নির্মাণাধীন এ কারখানায় লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান, কেবলসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

নতুন কারখানাটি চালু হলে এমইপির উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি পণ্যের বৈচিত্র্য ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বৈদ্যুতিক পণ্য উৎপাদন খাতের স্থানীয় সক্ষমতা শক্তিশালী করাই এ বিনিয়োগের অন্যতম লক্ষ্য।

এমইপির এ সম্প্রসারণ পরিকল্পনা এমন সময়ে হচ্ছে, যখন দেশে বৈদ্যুতিক সরঞ্জামের বাজারে দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি পণ্যের মান ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। নতুন উৎপাদন অবকাঠামো এ খাতে স্থানীয় মূল্য সংযোজন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোর সুযোগও তৈরি করতে পারে।

এ বিনিয়োগের বিষয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, এমইপি বাংলাদেশের পুরনো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন বিনিয়োগ ও আধুনিক কারখানা উন্নত মানের এবং বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে সহায়তা করবে। একই সঙ্গে শিল্পায়ন, কর্মসংস্থান ও দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, নতুন কারখানাটি শুধু উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রকল্প নয়; পণ্যের মান, প্রযুক্তি, উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। খুচরা বিক্রেতা, পরিবেশক ও গ্রাহকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৈদ্যুতিক পণ্য খাতে প্রতিষ্ঠানের বাজার সম্প্রসারণের লক্ষ্য রয়েছে তাদের।

কারখানা নির্মাণের পাশাপাশি বাজার সম্প্রসারণেও উদ্যোগ নিয়েছে এমইপি। এর অংশ হিসেবে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে খুচরা বিক্রেতা, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পণ্য ও বাজারসংক্রান্ত মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে ৮০ জন বিজয়ীর মধ্যে ৭৮টি মোটরসাইকেল ও দুটি ফ্রিজ বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, মিরসরাইয়ের নতুন কারখানায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন পণ্য উন্নয়নের সক্ষমতাও তৈরি হবে। একই সঙ্গে বিনিয়োগটি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় বৈদ্যুতিক পণ্য শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অ্যামচেমের নীতি সংলাপ
অর্থনীতি

অ্যামচেমের নীতি সংলাপ

১১ আগস্ট ২০২৬
পুঁজি ও প্রযুক্তি নিয়ে ৪০ লাখ ক্ষুদ্র উদ্যোগের পাশে পিকেএসএফ
অর্থনীতি

পুঁজি ও প্রযুক্তি নিয়ে ৪০ লাখ ক্ষুদ্র উদ্যোগের পাশে পিকেএসএফ

১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.