রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে স্বাস্থ্যকেন্দ্রটি ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চলার পরও পুলিশ তা ঠেকাতে পারেনি কেন, সেই প্রশ্ন তুলে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কীভাবে আস্থা রাখবে।

রোববার দুপুরে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় তাসনিম জারা স্বাস্থ্যকেন্দ্রের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলেন।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারও জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে নয়, কয়েক ঘণ্টা ধরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন বলেও জানা গেছে। এরপরও কীভাবে এত বড় ভাঙচুরের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা বলেন, পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা দরকার। এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশজুড়ে জমি, বাড়ি ও দোকান দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে। স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ রয়েছে। জয়পুরহাটে একজনকে বহিষ্কারের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, শুধু দলীয়ভাবে কাউকে বহিষ্কার করলেই সমস্যার সমাধান হবে না; ক্ষমতায় আসার পর স্থানীয় পর্যায়ের নেতারা কেন দখলের সুযোগ পাচ্ছেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি প্রায় ৫০ বছর ধরে এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে বলে জানান তাসনিম জারা। তাঁর ভাষ্য, কেন্দ্রটিতে শুধু টিকাদান নয়, মা ও শিশুদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবাও দেওয়া হতো। ভাঙচুরের কারণে এসব সেবা ব্যাহত হচ্ছে।

পরিদর্শনের সময় স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সেবার বর্তমান পরিস্থিতির খোঁজ নেন তিনি। তাসনিম জারা বলেন, টিকাদানের রেজিস্টার খাতা ও দুটি ট্যাব পাওয়া যাচ্ছে না। ফলে কোন শিশুকে কখন টিকা দেওয়া হয়েছে এবং পরবর্তী টিকা কখন দেওয়ার কথা, সেই তথ্য এখন পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আগে রেজিস্টার দেখে স্বাস্থ্যকর্মীরা অভিভাবকদের ফোন করে শিশুদের টিকা দেওয়ার সময় জানাতেন। এখন রেজিস্টার না থাকায় কর্মীরা নিজেদের ফোন ব্যবহার করে যতটা সম্ভব অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছেন। স্বাস্থ্যকেন্দ্রের ভেতরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রোদে বাইরে বসে শিশুদের টিকা নিতে হচ্ছে। এতে ভিড় তৈরি হচ্ছে এবং কেউ কেউ সেবা না নিয়েই ফিরে যাচ্ছেন।

কোনো শিশুর টিকার কার্ড হারিয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও উল্লেখ করেন তাসনিম জারা। তাঁর আশঙ্কা, নিয়মিত টিকা থেকে অনেক শিশু বঞ্চিত হতে পারে। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ নিয়ে শিশুদের সর্বশেষ ও পরবর্তী টিকার তথ্য সংগ্রহ এবং রেজিস্টার পুনরায় তৈরির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

তাসনিম জারা বলেন, কোনো শিশুই যেন নিয়মিত টিকাদানের আওতার বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে। তা না হলে সংক্রামক রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি তৈরি হতে পারে।

সম্পর্কিত

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ভাঙচুরের পর কর্মীরা ওয়াশরুম ব্যবহার করতে পারছেন না এবং খাবার খাওয়ারও যথাযথ ব্যবস্থা নেই। তাই দ্রুত ব্যবহারযোগ্য কক্ষগুলো খুলে দিয়ে স্বাস্থ্যকর্মীদের স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশ তৈরি করা প্রয়োজন।

এর আগে শনিবার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও নাগরিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আওয়ামী লীগ কী যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হচ্ছে?
বাংলাদেশ

আওয়ামী লীগ কী যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হচ্ছে?

২৭ আগস্ট ২০২৪
ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন, দুর্গাপূজায় ২ দিন ছুটি
বাংলাদেশ

ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন, দুর্গাপূজায় ২ দিন ছুটি

১৭ অক্টোবর ২০২৪

সর্বশেষ

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

২৭ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.