বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

ঢাকার দুই মেট্রোরেলের ৮ প্যাকেজে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার কাজ অনুমোদন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ অক্টোবর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
ঢাকার দুই মেট্রোরেলের ৮ প্যাকেজে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার কাজ অনুমোদন

ঢাকার দুই মেট্রোরেলের আটটি প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে মেট্রোরেল লাইন-১-এর ছয়টি এবং লাইন-৫-এর দুটি প্যাকেজ রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে ব্যয় হবে প্রায় ৫৮ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে লাইন-১-এর একটি প্যাকেজে ট্র্যাক নির্মাণ ও বৈদ্যুতিক সুবিধা স্থাপনে ব্যয় হবে ১১ হাজার ৬৫ কোটি ৫৮ লাখ টাকা।

বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-১ ও লাইন-৫-এর বিভিন্ন অবকাঠামো নির্মাণসংক্রান্ত প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়।

সম্পর্কিত

জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

৫০০ মিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছে প্লাগ অ্যান্ড প্লে

লাইন-১-এর সিপি-০২ প্যাকেজের আওতায় পূর্তকাজ ও ভবন নির্মাণে ৪ হাজার ২৮৫ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ প্যাকেজের কাজ পেয়েছে সিনোহাইড্রো ও এসইবিসিএলের জয়েন্ট ভেঞ্চার।

লাইন-১-এর সিপি-০৬ প্যাকেজের আওতায় বাড্ডা স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার মেইন লাইন ও স্টেশন নির্মাণ করা হবে। এ কাজের জন্য ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জাপানের নিশিমাতসু, টিপিএল ও টোডার জয়েন্ট ভেঞ্চার এ কাজ বাস্তবায়ন করবে।

লাইন-১-এর সিপি-০৯ প্যাকেজে ট্র্যাক নির্মাণ ও বৈদ্যুতিক সুবিধা স্থাপনের জন্য ১১ হাজার ৬৫ কোটি ৫৮ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। ভারতের এলঅ্যান্ডটি ও সুমিতোমোর জয়েন্ট ভেঞ্চার এ কাজ করবে।

এ ছাড়া লাইন-১-এর একটি প্যাকেজের আওতায় রামপুরা স্টেশনের উত্তর প্রান্ত থেকে নতুনবাজার স্টেশন পর্যন্ত মেইন লাইন ও স্টেশন নির্মাণ করা হবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৩৭ কোটি টাকা। জাপানের টোকিউ ও ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের জয়েন্ট ভেঞ্চার এ কাজ পেয়েছে।

লাইন-১-এর সিপি-০৭ প্যাকেজের আওতায় ট্রানজিশন থেকে বালু নদের শুরু পর্যন্ত ৫ দশমিক ০০৭ কিলোমিটার মেইন লাইন ও স্টেশন নির্মাণ করা হবে। এ কাজের জন্য ২ হাজার ৫৩৪ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সিআরইসি, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার ও এমবিইসি’র জয়েন্ট ভেঞ্চার এ কাজ বাস্তবায়ন করবে।

মেট্রোরেল লাইন-৫-এর উত্তর রুটের সিপি-০২ প্যাকেজে ডিপোর পূর্তকাজ ও ভবন নির্মাণে ১ হাজার ৮৪৭ কোটি ৫২ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম ও হ্যানিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের জয়েন্ট ভেঞ্চার এ কাজের জন্য নির্বাচিত হয়েছে।

এ রুটে হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত এবং নতুনবাজারের পর থেকে ভাটারা পর্যন্ত উড়ালপথে মেইন লাইন ও পাঁচটি স্টেশন নির্মাণেও ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ কাজের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৭১ কোটি টাকা। চীনের সিআরইসি, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার ও এমবিইএলের জয়েন্ট ভেঞ্চার কাজটি পেয়েছে।

ঢাকা মেট্রোরেল লাইন-১ বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুনবাজার থেকে পূর্বাচল—এ দুটি রুটে নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে লাইন-৫-এর উত্তর রুট গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর, আফতাবনগর সেন্টার, আফতাবনগর পূর্ব ও নাসিরাবাদ হয়ে দাসেরকান্দি পর্যন্ত যাবে।

নতুন এসব প্যাকেজের অনুমোদনের ফলে রাজধানীর মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের নির্মাণকাজ আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে লাইন-১ ও লাইন-৫-এর বিভিন্ন অংশে মেইন লাইন, স্টেশন, ডিপো, ট্র্যাক ও বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণে বড় অঙ্কের কাজ একসঙ্গে অনুমোদন পেয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
অর্থনীতি

কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

২২ আগস্ট ২০২৬
Humaiun Kobir, Dinesh Trivedi Discuss Bangladesh-India Relations
জাতীয়

Humaiun Kobir, Dinesh Trivedi Discuss Bangladesh-India Relations

২৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

- ইউএসএ বাংলা ডেস্ক
১ অক্টোবর ২০২৬
0

0

৫০০ মিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছে প্লাগ অ্যান্ড প্লে

৫০০ মিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছে প্লাগ অ্যান্ড প্লে

- ইউএসএ বাংলা ডেস্ক
১ অক্টোবর ২০২৬
0

0

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকর, বেঁচে গেলেন ক্রিস্টা পাইক

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকর, বেঁচে গেলেন ক্রিস্টা পাইক

- ইউএসএ বাংলা ডেস্ক
১ অক্টোবর ২০২৬
0

0

৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো বিশ্লেষক

৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো বিশ্লেষক

- ইউএসএ বাংলা ডেস্ক
১ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

১ অক্টোবর ২০২৬
৫০০ মিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছে প্লাগ অ্যান্ড প্লে

৫০০ মিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছে প্লাগ অ্যান্ড প্লে

১ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.