মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফিরলেই গ্রেপ্তারের কথা জানালেন মন্ত্রী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬
in বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফিরলেই গ্রেপ্তারের কথা জানালেন মন্ত্রী

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনে তাঁর এই ফেরার পরিকল্পনার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তাঁর মুখপাত্র।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাসনে যাওয়ার পর এই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এই নেত্রী চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও বাতিল হওয়া অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই দেশটিতে সহিংসতা বেড়েছে।

সম্পর্কিত

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা সিওও-এর সম্মাননা পেলেন এসিআই পিএলসি-এর মো. কামরুল হাসান

২২ দিনে প্রবাসী রেমিট্যান্স এলো ২৯ হাজার কোটি টাকা

বাতিল হওয়া কাগজপত্র ফিরে পাওয়ার পাশাপাশি শেখ হাসিনা জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন দিল্লি থেকে ঢাকায় তাঁর বিমানযাত্রার ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। মোজাম্মেল আলী আরও দাবি করেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে এবং আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

তবে শেখ হাসিনার এই দাবির বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। যদিও এর আগে রোববার বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি তাঁকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো ধরনের সরকারি আলোচনা হয়নি বলেও ওই মন্ত্রী রয়টার্সকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্রনেতৃত্বাধীন ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। তবে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বেনজীরকে নিয়ে দুবাই থেকে আসা সেই ‘চিঠি’ এবং ৩০ দিনের ডেডলাইন: আসলে কী ঘটতে যাচ্ছে?
অপরাধ

বেনজীরকে নিয়ে দুবাই থেকে আসা সেই ‘চিঠি’ এবং ৩০ দিনের ডেডলাইন: আসলে কী ঘটতে যাচ্ছে?

১৬ জুন ২০২৬
হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন
জাতীয়

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

২৩ অক্টোবর ২০২৬

সর্বশেষ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা সিওও-এর সম্মাননা পেলেন এসিআই পিএলসি-এর মো. কামরুল হাসান

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা সিওও-এর সম্মাননা পেলেন এসিআই পিএলসি-এর মো. কামরুল হাসান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬
0

0

২২ দিনে প্রবাসী রেমিট্যান্স এলো ২৯ হাজার কোটি টাকা

২২ দিনে প্রবাসী রেমিট্যান্স এলো ২৯ হাজার কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬
0

0

অণ্ডকোষ অপসারণে ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ল আয়ু! নতুন গবেষণায় বিজ্ঞানীদের বিস্ময়

অণ্ডকোষ অপসারণে ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ল আয়ু! নতুন গবেষণায় বিজ্ঞানীদের বিস্ময়

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬
0

0

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফিরলেই গ্রেপ্তারের কথা জানালেন মন্ত্রী

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফিরলেই গ্রেপ্তারের কথা জানালেন মন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা সিওও-এর সম্মাননা পেলেন এসিআই পিএলসি-এর মো. কামরুল হাসান

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা সিওও-এর সম্মাননা পেলেন এসিআই পিএলসি-এর মো. কামরুল হাসান

২৪ নভেম্বর ২০২৬
২২ দিনে প্রবাসী রেমিট্যান্স এলো ২৯ হাজার কোটি টাকা

২২ দিনে প্রবাসী রেমিট্যান্স এলো ২৯ হাজার কোটি টাকা

২৪ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.