বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত মর্যাদাপূর্ণ ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই পিএলসি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. কামরুল হাসান। কর্পোরেট অঙ্গনে অসামান্য নেতৃত্ব ও ব্যবসায়িক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
![]()
এই সম্মাননা অর্জনের পর এক প্রতিক্রিয়ায় মো. কামরুল হাসান নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সি-স্যুট অ্যাওয়ার্ডসে ‘সিওও অব দ্য ইয়ার ২০২৬’ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমাকে কাজ করার, নিজেকে গড়ে তোলার এবং নেতৃত্ব দেওয়ার এমন একটি অসাধারণ প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য এসিআই পিএলসি-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ব্যক্তিগত এই অর্জনকে তিনি তাঁর পুরো দলের সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই স্বীকৃতি মূলত সেই অসাধারণ দলটির, যাদের সঙ্গে আমি প্রতিদিন কাজ করার সুযোগ পাই। এই সম্মাননার জন্য আমাদের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং বিচারকমণ্ডলীর (জুরি) প্রতি অশেষ ধন্যবাদ।”
![]()
উল্লেখ্য, বাংলাদেশের কর্পোরেট খাতে দূরদর্শী নেতৃত্ব, উদ্ভাবন এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখা শীর্ষ নির্বাহীদের সম্মাননা জানাতে প্রতি বছর এই অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।