শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ অক্টোবর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নগরবাসীর জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ করে মশক ও বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় চলমান প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর আওতাধীন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রতি এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটির সার্বিক অগ্রগতি নিয়ে ক্রিস্টোফ লেমিয়েরের নেতৃত্বে আসা বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের পরামর্শকদের বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতিও তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর মাধ্যমে নগর এলাকার জনস্বাস্থ্য সুরক্ষায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মশক ও অন্যান্য বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ, হাসপাতালবহির্ভূত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের কারণে জনস্বাস্থ্যে সৃষ্ট ঝুঁকি মোকাবেলা।

এ ছাড়া দাবদাহ, বায়ুদূষণ ও শব্দদূষণের মতো পরিবেশগত ঝুঁকি মোকাবেলার পাশাপাশি আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগ কৌশলের মাধ্যমে নগরবাসীর মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির উদ্যোগ রয়েছে। একই সঙ্গে অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা তৈরির বিষয়টিও প্রকল্পের আওতায় রাখা হয়েছে।

সম্পর্কিত

শরণার্থীশিবির থেকে মার্কিন কংগ্রেসে, পঞ্চমবার নির্বাচিত ইলহান ওমর

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

প্রকল্পটির আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ঢাকার পার্শ্ববর্তী সাভার ও তারাব পৌরসভা।

প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এর কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

নগরের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন মীর শাহে আলম। এ লক্ষ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুটি নতুন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের উদ্যোগ কামনা করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ
আন্তর্জাতিক

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

৪ নভেম্বর ২০২৬
তারকার গল্পে স্ত্রী: যে সমাজে স্ত্রীর ত্যাগ গৌরবের, সাফল্য অনাকঙ্খিত
জাতীয়

তারকার গল্পে স্ত্রী: যে সমাজে স্ত্রীর ত্যাগ গৌরবের, সাফল্য অনাকঙ্খিত

৪ অক্টোবর ২০২৬

সর্বশেষ

শরণার্থীশিবির থেকে মার্কিন কংগ্রেসে, পঞ্চমবার নির্বাচিত ইলহান ওমর

শরণার্থীশিবির থেকে মার্কিন কংগ্রেসে, পঞ্চমবার নির্বাচিত ইলহান ওমর

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

নিউ ইয়র্কে `ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ , ইন্ক’ এর ৫ম কনভেনশন

নিউ ইয়র্কে `ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ , ইন্ক’ এর ৫ম কনভেনশন

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ নভেম্বর ২০২৬
0

0

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

শরণার্থীশিবির থেকে মার্কিন কংগ্রেসে, পঞ্চমবার নির্বাচিত ইলহান ওমর

শরণার্থীশিবির থেকে মার্কিন কংগ্রেসে, পঞ্চমবার নির্বাচিত ইলহান ওমর

৬ নভেম্বর ২০২৬
নিউ ইয়র্কে `ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ , ইন্ক’ এর ৫ম কনভেনশন

নিউ ইয়র্কে `ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ , ইন্ক’ এর ৫ম কনভেনশন

৫ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.