শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

তিন বছর লোকসানের পর মুনাফায় ডেসকো, ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
তিন বছর লোকসানের পর মুনাফায় ডেসকো, ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

সম্পর্কিত

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

লোকসানের ধারাবাহিকতা কাটিয়ে ২০২৫-২৬ হিসাব বছরে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি ৩ টাকা ১৫ পয়সা লোকসান হয়েছিল। একই সঙ্গে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ঘোষিত লভ্যাংশ অনুমোদন এবং অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের মতামত নিতে আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরের ৩০ জুন শেষে ডেসকোর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ২৩ পয়সা।
এর আগের তিন হিসাব বছর লোকসানে ছিল কোম্পানিটি। ২০২৪-২৫ হিসাব বছরে শেয়ারপ্রতি ৩ টাকা ১৫ পয়সা লোকসান হয়েছিল, ২০২৩-২৪ হিসাব বছরে লোকসান ছিল ১২ টাকা ৭২ পয়সা এবং ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১৩ টাকা ৬১ পয়সা। ২০২৪-২৫ ও ২০২৩-২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ডেসকো। ২০২২-২৩ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
২০২১-২২ হিসাব বছরে ডেসকোর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৫৯ পয়সা। এর আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা। ওই দুই হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটির পর্ষদ।
ডেসকোর দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ মাইনাস’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল) কোম্পানিটির ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ঋণমান নির্ধারণ করেছে।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেসকোর অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৭ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪টি।
ডেসকোর মোট শেয়ারের ৬৭ দশমিক ৬৬ শতাংশ সরকারের হাতে রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩ দশমিক ৮৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ শেয়ার।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বগুড়ায় ৪০০ একরে বিসিক শিল্প পার্ক, শুরু হবে শীতে
অর্থনীতি

বগুড়ায় ৪০০ একরে বিসিক শিল্প পার্ক, শুরু হবে শীতে

৯ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল: খন্দকার মোশাররফ
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল: খন্দকার মোশাররফ

২৬ আগস্ট ২০২৬

সর্বশেষ

বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬
0

0

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬
0

0

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬
0

0

গুণী অভিনয় শিল্পী, কবি সমু চৌধুরীর আসলে কি হয়েছে?

গুণী অভিনয় শিল্পী, কবি সমু চৌধুরীর আসলে কি হয়েছে?

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

২৩ অক্টোবর ২০২৬
হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, হাসপাতালে দুজন

২৩ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.