মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

ঢাকায় প্রথমবারের মতো বাংলা-ফরাসি অপেরার মেলবন্ধন, শুরু হচ্ছে ১১ দিনের সাংস্কৃতিক উৎসব

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
in আন্তর্জাতিক, বাংলাদেশ, বিনোদন
Reading Time: 1 min read
A A
0
ঢাকায় প্রথমবারের মতো বাংলা-ফরাসি অপেরার মেলবন্ধন, শুরু হচ্ছে ১১ দিনের সাংস্কৃতিক উৎসব

রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ও ফরাসি অপেরার এক অনন্য সম্মিলিত পরিবেশনা। ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এই আয়োজনে অপেরার পাশাপাশি থাকছে দেশের ঐতিহ্যবাহী লোকজ গান, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবেশনা এবং তরুণ চিত্রশিল্পীদের জন্য বিশেষ প্রতিযোগিতা।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রতিভার বিকাশ, দেশীয় সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক বিনিময় জোরদার করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে উৎসবের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান। তিনি জানান, তরুণ শিল্পীদের জন্য একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়েই দ্য আর্টিস্ট ক্লাবের যাত্রা শুরু হয়। ২০২৫ সালে নিবন্ধিত এই সংগঠনটি এরই মধ্যে তাদের ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’ আয়োজনের দুই শতাধিক পর্ব সফলভাবে সম্পন্ন করেছে।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান চিত্রশিল্পীদের জন্য ‘আতেলিয়ে অ্যাওয়ার্ড: আগামী দিনের তরুণ চিত্রশিল্পী’ শীর্ষক একটি দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সম্পর্কিত

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী, মেজবাউর রহমান সুমন

আবুধাবিতে সুরের ঝড় তুলতে আসছেন পপসম্রাজ্ঞী জেনিফার লোপেজ!

এছাড়া ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত টানা দশ দিন চলবে লোকজ ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগীত উৎসব। সেখানে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালনগীতি ও হাসন রাজার গানের পাশাপাশি চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরি ও হাজং সম্প্রদায়ের শিল্পীরা নিজেদের ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করবেন। নতুন প্রজন্মের কাছে লোকজ ঐতিহ্যকে আরও পরিচিত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎসবের সবচেয়ে আকর্ষণীয় সমাপনী পর্বটি অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে। এদিন ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসের বিশেষ পৃষ্ঠপোষকতায় ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক পেইন এবং পিয়ানোবাদক ফাব্রিস মেত্রের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাংলা ও ফরাসি অপেরার যুগলবন্দি। আয়োজকদের মতে, বাংলাদেশে এ ধরনের পরিবেশনা এটাই প্রথম।

সংবাদ সম্মেলনে ফরাসি দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা ব্যাপ্টিস্ট লেব্রে উপস্থিত থেকে এই আয়োজনের প্রতি তাঁদের পূর্ণ সমর্থনের কথা জানান এবং বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। দ্য আর্টিস্ট ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা এই আয়োজনে যুক্ত থাকার জন্য ফরাসি দূতাবাস, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি তরুণ শিল্পীদের বিকাশে দেশের অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ ছয় মাসে বেড়েছে ৬ হাজার কোটি টাকা
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ ছয় মাসে বেড়েছে ৬ হাজার কোটি টাকা

২০ আগস্ট ২০২৬
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক হয়রানি ঠেকাতে সুরক্ষা বিধানের প্রস্তাব
জাতীয়

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক হয়রানি ঠেকাতে সুরক্ষা বিধানের প্রস্তাব

২৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ঢাকায় প্রথমবারের মতো বাংলা-ফরাসি অপেরার মেলবন্ধন, শুরু হচ্ছে ১১ দিনের সাংস্কৃতিক উৎসব

ঢাকায় প্রথমবারের মতো বাংলা-ফরাসি অপেরার মেলবন্ধন, শুরু হচ্ছে ১১ দিনের সাংস্কৃতিক উৎসব

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
0

0

জাপানে জেরা এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে জেরা এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
0

0

Premier Bank celebrates 27th anniversary, reaffirms commitment to transparency

Premier Bank celebrates 27th anniversary, reaffirms commitment to transparency

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
0

0

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী, মেজবাউর রহমান সুমন

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী, মেজবাউর রহমান সুমন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঢাকায় প্রথমবারের মতো বাংলা-ফরাসি অপেরার মেলবন্ধন, শুরু হচ্ছে ১১ দিনের সাংস্কৃতিক উৎসব

ঢাকায় প্রথমবারের মতো বাংলা-ফরাসি অপেরার মেলবন্ধন, শুরু হচ্ছে ১১ দিনের সাংস্কৃতিক উৎসব

২৭ অক্টোবর ২০২৬
জাপানে জেরা এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে জেরা এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৭ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.