সোমবার, নভেম্বর ২, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

জামায়াতের উদ্দেশে রিজভীর প্রশ্ন, কোন বিপ্লবে ছিলেন আপনারা?

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২ নভেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
জামায়াতের উদ্দেশে রিজভীর প্রশ্ন, কোন বিপ্লবে ছিলেন আপনারা?

জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘কোন বিপ্লব এটা দরজায় টোকা দিচ্ছে? মাত্র ৮-৯ মাস হলো একটি সরকারের বয়স। অপপ্রচারের মাধ্যমে নানা কথা আপনারা বলার চেষ্টা করছেন। বিপ্লব আপনারা কবে করেছেন? কোন বিপ্লবে আপনারা ছিলেন?’

সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেট নগরের দরগাগেট এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিলেট জেলা বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের উসকানি দিচ্ছে। পাশাপাশি দেশের ভেতরে কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

পোশাকশ্রমিকদের আন্দোলনের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পরাজিত শক্তি।

শ্রমিক আন্দোলনে অন্য কোনো রাজনৈতিক শক্তির মদদ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে লংমার্চের মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে অন্যরাও শ্রমিকদের আন্দোলনে সমর্থন দিচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

জামায়াতকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘সবাই বলে আপনারা গুপ্ত। কীভাবে গুপ্ত ছিলেন? ছাত্রলীগের মধ্যে আপনারা মিশে ছিলেন, যুবলীগের মধ্যে মিশে ছিলেন। এই কারণে আপনাদের গুপ্ত বলে। কিন্তু বিএনপি প্রকাশ্যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। একটি নীতি ও আদর্শের জন্য লড়াই করেছে ১৭ বছর।’

সম্পর্কিত

𝗠𝗿𝘀. 𝗦𝗵𝗮𝗶𝗹𝗮 𝗕𝗮𝗻𝘂 𝗝𝗵𝘂𝗺𝘂𝗿 𝗝𝗼𝗶𝗻𝘀 𝘁𝗵𝗲 𝗕𝗼𝗮𝗿𝗱 𝗼𝗳 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿𝘀 𝗼𝗳 𝗦𝗼𝘂𝘁𝗵𝗲𝗮𝘀𝘁 𝗕𝗮𝗻𝗸 𝗣𝗟𝗖.

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ঢাকা রেঞ্জ ডিআইজি

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জনপ্রিয় প্রার্থীদের সমর্থন দেবেন। এ বিষয়ে নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম (ডোনার), কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সংসদ সদস্য এম এ মালিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

এর আগে সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠা, অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রিজভী।

সেখানে তিনি বলেন, কৃষির সমন্বিত নীতিই টেকসই সমৃদ্ধির পথ। পতিত জমির সুষ্ঠু ব্যবহার, কৃষিজমি সংরক্ষণ এবং কৃষকদের সরাসরি সহায়তার মাধ্যমে টেকসই কৃষি বিপ্লব গড়ে তোলা সম্ভব।

উন্নত দেশের মতো বাংলাদেশেও সরকার শিক্ষাঋণ চালু করতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে। কৃষিজমি রক্ষা, কৃষকের সহায়তা এবং বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে কৃষির টেকসই উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার, বিএনপির নেতা, সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হয়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বাজেটকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ
বাংলাদেশ

বাজেটকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ

৭ জুন ২০২৪
বাফওয়া ও বিমান বাহিনীর নারী-শিশু ক্লাবগুলোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জাতীয়

বাফওয়া ও বিমান বাহিনীর নারী-শিশু ক্লাবগুলোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৬ অক্টোবর ২০২৬

সর্বশেষ

𝗠𝗿𝘀. 𝗦𝗵𝗮𝗶𝗹𝗮 𝗕𝗮𝗻𝘂 𝗝𝗵𝘂𝗺𝘂𝗿 𝗝𝗼𝗶𝗻𝘀 𝘁𝗵𝗲 𝗕𝗼𝗮𝗿𝗱 𝗼𝗳 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿𝘀 𝗼𝗳 𝗦𝗼𝘂𝘁𝗵𝗲𝗮𝘀𝘁 𝗕𝗮𝗻𝗸 𝗣𝗟𝗖.

𝗠𝗿𝘀. 𝗦𝗵𝗮𝗶𝗹𝗮 𝗕𝗮𝗻𝘂 𝗝𝗵𝘂𝗺𝘂𝗿 𝗝𝗼𝗶𝗻𝘀 𝘁𝗵𝗲 𝗕𝗼𝗮𝗿𝗱 𝗼𝗳 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿𝘀 𝗼𝗳 𝗦𝗼𝘂𝘁𝗵𝗲𝗮𝘀𝘁 𝗕𝗮𝗻𝗸 𝗣𝗟𝗖.

- ইউএসএ বাংলা ডেস্ক
২ নভেম্বর ২০২৬
0

0

জামায়াতের উদ্দেশে রিজভীর প্রশ্ন, কোন বিপ্লবে ছিলেন আপনারা?

জামায়াতের উদ্দেশে রিজভীর প্রশ্ন, কোন বিপ্লবে ছিলেন আপনারা?

- ইউএসএ বাংলা ডেস্ক
২ নভেম্বর ২০২৬
0

0

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ঢাকা রেঞ্জ ডিআইজি

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ঢাকা রেঞ্জ ডিআইজি

- ইউএসএ বাংলা ডেস্ক
২ নভেম্বর ২০২৬
0

0

নোয়াখালীতে মিলল নতুন গ্যাসের সন্ধান, মজুত প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

নোয়াখালীতে মিলল নতুন গ্যাসের সন্ধান, মজুত প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

- ইউএসএ বাংলা ডেস্ক
২ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

𝗠𝗿𝘀. 𝗦𝗵𝗮𝗶𝗹𝗮 𝗕𝗮𝗻𝘂 𝗝𝗵𝘂𝗺𝘂𝗿 𝗝𝗼𝗶𝗻𝘀 𝘁𝗵𝗲 𝗕𝗼𝗮𝗿𝗱 𝗼𝗳 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿𝘀 𝗼𝗳 𝗦𝗼𝘂𝘁𝗵𝗲𝗮𝘀𝘁 𝗕𝗮𝗻𝗸 𝗣𝗟𝗖.

𝗠𝗿𝘀. 𝗦𝗵𝗮𝗶𝗹𝗮 𝗕𝗮𝗻𝘂 𝗝𝗵𝘂𝗺𝘂𝗿 𝗝𝗼𝗶𝗻𝘀 𝘁𝗵𝗲 𝗕𝗼𝗮𝗿𝗱 𝗼𝗳 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿𝘀 𝗼𝗳 𝗦𝗼𝘂𝘁𝗵𝗲𝗮𝘀𝘁 𝗕𝗮𝗻𝗸 𝗣𝗟𝗖.

২ নভেম্বর ২০২৬
জামায়াতের উদ্দেশে রিজভীর প্রশ্ন, কোন বিপ্লবে ছিলেন আপনারা?

জামায়াতের উদ্দেশে রিজভীর প্রশ্ন, কোন বিপ্লবে ছিলেন আপনারা?

২ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.