মুশফিকুল ফজল আনসারী
কংগ্রেসওম্যান ইলহান ওমর টানা ৫ম বারের বারের মতো মিনিসোটা থেকে নির্বাচিত হয়েছেন। সোমালিয়ার গৃহযুদ্ধের সময় ৮ বছর বয়সে পরিবারের সঙ্গে দেশ ছাড়েন ইলহান। কেনিয়ার একটি শরণার্থীশিবিরে কাটে ৪ বছর। যুক্তরাষ্ট্রে আসার পর কিশোরী ইলহান স্থানীয় রাজনৈতিক সভায় দাদার জন্য দোভাষীর কাজ করতেন। সেই অভিজ্ঞতা থেকেই স্থানীয় রাজনীতির সঙ্গে তার পরিচয়। ২০১৬ সালে মিনেসোটার অঙ্গরাজ্য আইনসভায় নির্বাচিত হন। ২০১৮ সালে প্রথমবার কংগ্রেসে জিতে তিনি হন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম আফ্রিকান শরণার্থী এবং সেখানে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারীর একজন। অপরজন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তৈয়ব, এবারও মিশিগান থেকে ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন।
ইলহানের সংগ্রামের একটি বড় অংশ জুড়ে ছিলো আমেরিকায় নিজের অবস্থান নিয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হওয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিজ দেশে ফিরে যেতে বলেছিলেন। এবারের নির্বাচনের কয়েক সপ্তাহ আগেও অভিবাসনসংক্রান্ত নথি তলব করতে ওয়াশিংটনে তার বাসায় তল্লাশি অভিযান চালানো হয়। সকল প্রতিকূলতাকে অতিক্রম করে বিজয়ীর বেশে ফিরলেন ইলহান। Congratulations Ilhan Omar!
ফটোঃ হোয়াইট হাউস করেসপন্ডেটস এসোসিয়েশনের ডিনারে আলাপচারিতার ফাঁকে তোলা পুরনো ছবি।![]()