অনলাইনে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি এটি। সহজ বাংলায় বলতে গেলে, পুরো ব্যাপারটা অনেকটা সিনেমার স্পাই থ্রিলারের মতো।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ AI কোম্পানি NVIDIA-র CEO Jensen Huang। তিনি Alice Huang নামে এক নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। আর এই Alice-কে ঘিরেই এখন যত সন্দেহ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, তিনি চীনের হয়ে কাজ করতেন। অর্থাৎ, Jensen-এর সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়ে NVIDIA-র ভেতরের গুরুত্বপূর্ণ তথ্য চীনে পাঠানোর চেষ্টা করেছেন।
শুধু তা-ই নয়, অভিযোগ আছে, Alice তাঁর পরিচিতি ও Jensen-এর সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে NVIDIA-র AI চিপ চীনে পাঠানোর একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন।
The Information-এর রিপোর্ট অনুযায়ী, এই নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৭.৫ বিলিয়ন ডলারের NVIDIA চিপ চীনে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। সংখ্যাটা প্রায় ২ লাখ ৪০ হাজার H100, H200 এবং A100 চিপের!
ঘটনাটা সামনে আসার পর Jensen নিজের স্ত্রী, সন্তান এবং কোম্পানির কর্মীদের কাছে ক্ষমা চেয়ে ইমেইল করেন। সেখানে তিনি স্বীকার করেন, তিনি স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। তাঁর এই কাজের কারণে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন, সহকর্মীদের আস্থাও নষ্ট হয়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
তবে Alice সত্যিই চীনের গুপ্তচর কি না, কিংবা Jensen-কে পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলা হয়েছিল কি না, সেটা এখনো প্রমাণিত নয়। NVIDIA-র বোর্ড বিষয়টি তদন্ত করছে। FBI-ও বিষয়টি খতিয়ে দেখছে।
এবার একটু Jensen আর তাঁর স্ত্রী Lori-র গল্পে আসি।
তাঁদের প্রেমের শুরুটাও কিন্তু বেশ সুন্দর। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরিচয়। তখন Jensen-এর বয়স ১৭, আর Lori-র ১৯। দুজনেই পড়তেন Oregon State University-তে, Electrical Engineering নিয়ে। এমনকি তাঁরা ছিলেন একে অপরের lab partner।
Jensen পড়াশোনায় বেশ ভালো ছিলেন। Lori-কে ইমপ্রেস করার জন্য একদিন গিয়ে বলেছিলেন, “Do you wanna see my homework?” এরপর প্রতি রবিবার একসঙ্গে পড়াশোনা করার প্রস্তাব দেন। মজার ব্যাপার হলো, Lori-র সঙ্গে পড়তে বসার আগেই Jensen নিজের হোমওয়ার্ক শেষ করে রাখতেন, যাতে সব প্রশ্নের উত্তর তাঁর জানা থাকে। এভাবেই পড়াশোনার ছলে শুরু হয় তাঁদের প্রেম।
একসময় সেই প্রেম বিয়েতে গড়ায়। পরিচয়ের পাঁচ বছর পর, ১৯৮৫ সালে বিয়ে করেন তাঁরা।
এরপর কেটে গেছে প্রায় চার দশক। একসঙ্গে সংসার, সন্তান, পরিবার। Jensen যখন NVIDIA প্রতিষ্ঠা করেন, তখনো Lori তাঁর পাশে ছিলেন। ছোট একটা কোম্পানি থেকে NVIDIA আজকের এই অবস্থানে এসেছে। সেই পুরো যাত্রার সঙ্গী ছিলেন Lori।
এত বছরের সম্পর্কের পর আজ সেই Jensen Huang-ই স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চাইছেন পরকীয়ার জন্য!
এখন প্রশ্ন হলো, এই ব্যক্তিগত ঘটনা NVIDIA-র এত বড় ক্ষতির কারণ হলো কেন?
কারণ Jensen শুধু একজন CEO নন। NVIDIA-র সঙ্গে তাঁর নাম, নেতৃত্ব এবং কোম্পানির ভবিষ্যৎ অনেকটাই জড়িয়ে আছে। AI ইন্ডাস্ট্রিতে NVIDIA-র অবস্থান এত গুরুত্বপূর্ণ যে কোম্পানিটির কোনো বড় সংকট পুরো প্রযুক্তি বাজারেই প্রভাব ফেলতে পারে।
এই ঘটনার পর দুই দিনে NVIDIA-র শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ কমেছে। বাজারমূল্য কমেছে প্রায় ৪৩০ বিলিয়ন ডলার। বিনিয়োগকারীরা এখন কোম্পানির নেতৃত্ব, Jensen-এর অবস্থান এবং চীনে চিপ সরবরাহের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন।
এর সঙ্গে AI bubble-এর বিষয়টাও আছে। বর্তমানে AI নিয়ে যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে, তার বড় একটা অংশই NVIDIA-র চিপ ও অবকাঠামোর ওপর নির্ভরশীল। এত টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে প্রত্যাশিত মুনাফা আসবে কি না, তা নিয়ে আগে থেকেই বাজারে প্রশ্ন ছিল। এখন NVIDIA-কে ঘিরে এই নতুন সংকট সেই উদ্বেগ আরও বাড়াচ্ছে।![]()