ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে আগামী ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) তারিখে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে (KIB) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবভ অল ২০২৬’ (Rise Above All 2026)। এটি তরুণদের অনুপ্রেরণা জোগানো এই জনপ্রিয় ইভেন্টের ১০ম আসর। ইভেন্টটি মূলত লিডারশিপ, ক্যারিয়ার গ্রোথ এবং ভবিষ্যৎমুখী চিন্তাধারায় তরুণদের উদ্বুদ্ধ করতে আয়োজিত হয়, যেখানে এক ছাদের নিচে জড়ো হবেন বিভিন্ন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় লিডার, প্রফেশনাল, শিক্ষাবিদ এবং স্বপ্নবাজ তরুণরা।
এবারের আয়োজনে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য সব ব্যক্তিত্ব ও কর্পোরেট লিডাররা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন— বিএসআরএম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আমির আলীহুসাইন, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর এমডি হুমায়রা আজম, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এমডি তাসনিম সিনহা, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের এমডি সায়েফ নাসির, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, ওয়ান ব্যাংক পিএলসি-এর সিইও মুহিত রহমান, ইউনাইটেড আয়গাজ এলপিজি লিমিটেডের সিইও হারুন ওরতাচ, ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি এমডি রুবাবা দৌলা এবং কোকা-কোলা ইচেচেক (সিসিআই) বিডি-এর জিএম ও এমডি শাদাব আহমেদ খান সহ আরও অনেক স্বনামধন্য ব্যক্তি।
এছাড়াও ইভেন্টের আগের আসরগুলোতে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, তাসনিয়া ফারিণ, রুবানা হক, সিয়াম আহমেদ, আয়মান সাদিক, শাফা কবির, আহমেদ আরমান সিদ্দিকী এবং সালমান মুক্তাদিরের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা।
সারাদিনব্যাপী এই ইভেন্টে বিভিন্ন সেশনের মাধ্যমে দেশের আইকনরা তাদের বক্তব্য রাখবেন। এখানে থাকবে ‘লিজেন্ডারি ডুয়ো সেশন’, ‘ট্রান্সফরমেশনাল লিডারশিপ আড্ডা’, ‘এন্টারপ্রেনিউরশিপ আড্ডা’, ‘টেক আড্ডা’ এবং ‘মাইন্ড অ্যান্ড বডি আড্ডা’-এর মতো দারুণ সব আয়োজন। এছাড়া ইভেন্ট ভেন্যুতে ব্র্যান্ডগুলোর স্পন্সর করা বিভিন্ন স্টল, ফটো বুথ এবং রেড কার্পেট জোন থাকবে, যেখানে অংশগ্রহণকারীরা দারুণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
এবারের আয়োজনে কো-স্পন্সর (Co-Sponsors) হিসেবে যুক্ত থাকছে ইউনাইটেড হেলথকেয়ার (United Healthcare), পোলার (Polar), কুল (Kool), অপো (Oppo), এসএমসি প্লাস (SMC Plus), একুয়া পেইন্টস (Aqua Paints) এবং শেলটেক (Sheltech)। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পার্টনার হিসেবে ইভেন্টটির সাথে রয়েছে— এয়ারলাইন পার্টনার টার্কিশ এয়ারলাইন্স (Turkish Airlines), বেভারেজ পার্টনার কোকা-কোলা (Coca-Cola), ফুড পার্টনার কেএফসি (KFC), কিউ-কমার্স পার্টনার ফুডি (foodi), সেফ গার্ড পার্টনার ডেটল (Dettol), ডিজিটাল মিডিয়া পার্টনার চ্যানেল আই (Channel i), কমিউনিকেশন পার্টনার প্রথম আলো ডটকম (prothomalo.com) ও দ্য ডেইলি স্টার (The Daily Star), ড্রিভেন পার্টনার চেরি (Chery), স্টিল পার্টনার এলিট স্টিল (Elite Steel), হাইজিন পার্টনার সেনোরা (Senora), স্ন্যাকস পার্টনার চপস্টিক রামেন (Chopstick Ramen) ও রাঁধুনী (Radhuni), রিফ্রেশমেন্ট পার্টনার ফ্রেশ (Fresh), কেক পার্টনার ড্যান কেক (Dan Cake), ক্যাফে পার্টনার আমা (AMA), ওরাল কেয়ার পার্টনার জেনফ্রেশ (Zenfresh), হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট (Crowne Plaza Dhaka Airport), স্পেশালিটি কফি পার্টনার তাবাক কফি (Tabaq Coffee), টি-শার্ট পার্টনার ব্লুচিজ (Blucheez), টিকিটিং পার্টনার টিকিফাই (tickify), ফার্নিচার পার্টনার ইশো (ISHO), মিডিয়া পার্টনার আইস টুডে (ICE Today), প্রোডাকশন পার্টনার ইন টিলিয়া লাইভ (in teelea LIVE), ফটোগ্রাফি পার্টনার শাটার লেন্স (Shutter Lens), সিকিউরিটি পার্টনার এলিট ফোর্স (Elite Force) এবং ইন্টারনেট পার্টনার লিংক থ্রি (Link3)।
![]()
বিগত বছরগুলোর মতো এবারও ইভেন্টের শেষে থাকবে শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে একটি আকর্ষণীয় মিউজিক্যাল সেশন। এবারের সেশনটি শুধু গানের মধ্যে সীমাবদ্ধ না থেকে গল্প বলা, ভিজ্যুয়াল এবং মিউজিকের সমন্বয়ে এক আবেগঘন পরিবেশে রূপ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন। উল্লেখ্য, আগের আসরগুলোতে স্বনামধন্য স্পন্সরদের মাধ্যমে বড় বড় মিউজিক্যাল সেশন আয়োজিত হয়েছে; যেমন- ২০২৫ সালে ইউসিবি (UCB)-এর স্পন্সরে জনপ্রিয় ব্যান্ড ‘নেমেসিস’, ২০২৪ সালে নেসকাফে (NESCAFÉ)-এর স্পন্সরে তাহসান খান এবং ২০২৩ সালে ইউসিবি (UCB)-এর স্পন্সরে মিনার রহমানের মিউজিক্যাল সেশন অনুষ্ঠিত হয়েছিল।
‘রাইজ অ্যাবভ অল’-এর পূর্ববর্তী আসরগুলো ছিল ব্যাপক সফল। গত ২০২৫ সালের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫,০০০-এর বেশি শিক্ষার্থী এবং তরুণ প্রফেশনাল অংশ নিয়েছিলেন। ওই আয়োজনে ৮টি মাল্টিন্যাশনাল ও ৩৯টি লোকাল ব্র্যান্ডসহ মোট ৪৭টি পার্টনার ব্র্যান্ড যুক্ত ছিল এবং ৩২ জন ক্যাটাগরি লিডার স্পিকার হিসেবে কথা বলেছেন। অফলাইন প্রমোশন, ইউনিভার্সিটি ক্যাম্পেইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ইভেন্টটি সোশ্যাল মিডিয়া, নিউজ পোর্টাল এবং পার্টনারদের মাধ্যমে সর্বমোট ৬০ মিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিল।
তরুণদের ক্ষমতায়নের এই অভাবনীয় সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে এই বছরও ইভেন্টটি বৃহৎ পরিসরে আয়োজিত হতে যাচ্ছে।








