রাজু আলীম
সাফল্য, গ্ল্যামার আর ক্ষমতার চূড়ায় বসে ও প্রেম পরকীয়ার কারণে কিভাবে মানুষের জীবন ধ্বংস হতে পারে, ইতিহাস তার সাক্ষী।
প্রেমের এই নির্মম পরিণতি থেকে রেহাই পায়নি ব্রিটিশ রাজপরিবারের লেডি ডায়ানা, বলিউডের মেগাস্টার, সিলিকন ভ্যালির প্রযুক্তি সাম্রাজ্য, কিংবা আমাদের দেশীয় রূপালি পর্দা।
সাময়িক মোহের প্রেমের পরিণতিতে সংসার ভাঙন থেকে শুরু করে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
তারকাদের জীবনের নেপথ্যের এসব প্রেমের ভয়ংকর পরিণতি ঘটছে ….
প্রেমের চর্চা শুরু হলেই সবার আগে আসে ব্রিটিশ রাজপরিবারের নাম।
প্রিন্স চার্লস ও ক্যামিলার পরকীয়ার জেরে প্রিন্সেস ডায়ানার দাম্পত্য জীবনে নেমে আসে বিষাদ।
মানসিক প্রশান্তির খোঁজে ডায়ানাও জড়িয়েছিলেন জেমস হিউইট ও হাসনাত খানের মতো ব্যক্তিদের সাথে, তবে সেই প্রেমের পরিণতিও বিশ্ববাসীর অজানা নয়।
পিছিয়ে নেই বলিউডও। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন এবং রেখার প্রেমের গুঞ্জন আজও সিনেপাড়ার সবচেয়ে চর্চিত বিষয়।
বিবাহিত হওয়া সত্ত্বেও রেখার সাথে অমিতাভের সম্পর্ক তাদের দাম্পত্য জীবনে ঝড় তুলেছিল।
বিবাহিত শাহরুখ খানের সাথে প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠতা, কিংবা আমির খান ও ফাতিমা সানা শেখের প্রেমের গুঞ্জনও বিভিন্ন সময়ে বলিউডের শিরোনাম হয়েছে।
গ্ল্যামার ওয়ার্ল্ডের এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে নিষিদ্ধ প্রেমের এক করুণ পরিণতি, যা বারবার সংসার ভাঙনের কারণ হয়েছে।
রাজপ্রাসাদ বা বিনোদন জগতের বাইরে এই প্রেমের নির্মম পরিণতি পুড়িয়েছে প্রযুক্তি বিশ্বকেও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর শীর্ষ কোম্পানি ‘এনভিডিয়া’র প্রধান নির্বাহী জেনসেন হুয়াং সম্প্রতি এক ভয়ংকর প্রেমের ফাঁদে জড়িয়েছেন।
আন্তর্জাতিক গুঞ্জন অনুযায়ী, কোম্পানির এক এক্সিকিউটিভ অ্যালিস হুয়াংয়ের সাথে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ফাঁস হয়। চমকপ্রদ তথ্য হলো, মার্কিন গোয়েন্দাদের সন্দেহ—
এই নারী একজন চীনা গুপ্তচর! খোদ এনভিডিয়ার সিইওর এমন মোহাচ্ছন্ন প্রেমের পরিণতিতে যুক্তরাষ্ট্রের সংবেদনশীল প্রযুক্তি আজ বেহাত হওয়ার ঝুঁকিতে,
যা কর্পোরেট দুনিয়ায় বড় ধরনের কেলেঙ্কারির জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনের মতো বাংলাদেশের শোবিজ তারকারাও প্রেমের এই ভয়ংকর পরিণতি থেকে মুক্ত নন।
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো অমর নায়ক সালমান শাহর অকাল মৃত্যু।
১৯৯৬ সালে তার রহস্যজনক মৃত্যুর পর, সালমানের মা নীলা চৌধুরী অভিযোগ তুলেছিলেন—স্ত্রী সামিরা হকের পরকীয়া এবং অনৈতিক প্রেমের জেরেই সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ বেশ কয়েকজনের সাথে সামিরার নাম জড়িয়ে সেসময় যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তা আজও বাংলাদেশের মানুষের মনে দাগ কেটে আছে।
২৮ বছর পেরিয়ে গেলেও সেই নিষিদ্ধ প্রেমের নির্মম পরিণতির রহস্য পুরোপুরি মেটেনি।
সাম্প্রতিক সময়েও এমন করুণ প্রেমের পরিণতি দেশবাসী দেখেছে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা সম্প্রতি মিরপুর ডিওএইচএস-এর বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
দাম্পত্য কলহ, সন্দেহ ও পরকীয়ার মানসিক টানাপোড়েনের জেরে ঘটা এই মৃত্যুতে আলভীকে প্রধান আসামি করে মামলাও দায়ের করা হয়। বাইরে থেকে সুখী মনে হওয়া এই তারকা দম্পতির জীবনের এমন মর্মান্তিক প্রেম পরিণতি নাড়িয়ে দেয় সবাইকে।
লেডি ডায়ানার রাজকীয় জীবনের ট্র্যাজেডি, অমিতাভ-রেখার কলঙ্ক, এনভিডিয়া সিইওর পতন, কিংবা সালমান শাহ ও আলভীর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু—
প্রতিটি ঘটনাই এক কঠিন সত্যকে সামনে আনে। নিষিদ্ধ প্রেমের মায়াজাল শুধু ক্যারিয়ার বা সাম্রাজ্যই ধ্বংস করে না, নির্মম পরিণতি হিসেবে কেড়ে নেয় মানুষের জীবন ও মানসিক শান্তি।
ক্ষণিকের মোহ কীভাবে আজীবনের কান্না হয়ে দাঁড়ায়, মর্মান্তিক এই প্রেম পরিণতিগুলো যেন তারই জ্বলন্ত প্রমাণ।