মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

মুহিত রহমান
প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়ান ব্যাংক পিএলসি

রাজু আলীম

ব্যাংক খাতের সংস্কার ও সুশাসন, আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার, খেলাপি ঋণ ব্যবস্থাপনা এবং দুর্বল ব্যাংকের আর্থিক ভিত্তি পুনর্গঠনের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে কথা বলেছেন ওয়ান ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহিত রহমান। ঋণ মূল্যায়নে জামানতনির্ভরতা কমিয়ে ব্যবসার নগদ প্রবাহকে গুরুত্ব দেওয়া, এসএমই ও উৎপাদনশীল খাতে অর্থায়ন সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেনের তথ্য ব্যবহার নিয়েও তাঁর বক্তব্য রয়েছে। এ ছাড়া ওয়ান ব্যাংকের ব্যবসায়িক রূপান্তর কৌশল, ট্রানজেকশন ব্যাংকিং, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ব্যাংকটির উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।
অর্থনৈতিক পুনরুদ্ধার ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যাংক খাতের সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা নিয়ে ওয়ান ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহিত রহমান বলেছেন, “ব্যাংকিং ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আস্থা। এ আস্থা অর্জনে দীর্ঘ সময় লাগে, কিন্তু হারিয়ে যেতে পারে খুব দ্রুত। তাই ব্যাংক খাতের সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত আমানতকারীদের স্বার্থ রক্ষা, সুশাসন নিশ্চিত করা এবং ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা।”

মুহিত রহমানের মতে, ব্যাংক খাতের সংস্কারে সুশাসন, দুর্বল সম্পদের কার্যকর ব্যবস্থাপনা এবং ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি পুনর্গঠনে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব এবং জবাবদিহি স্পষ্ট করা জরুরি। পরিচালনা পর্ষদের প্রধান দায়িত্ব হওয়া উচিত ব্যাংকের নীতি, কৌশল ও ঝুঁকি গ্রহণের সীমা নির্ধারণ এবং ব্যবস্থাপনার কার্যক্রম তদারক করা। অন্যদিকে ঋণ অনুমোদন ও দৈনন্দিন ব্যবসায়িক সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন হওয়া প্রয়োজন।

খেলাপি ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও কাঠামোগত করার ওপরও জোর দেন তিনি। বলেন, “ইচ্ছাকৃত খেলাপি এবং প্রকৃত ব্যবসায়িক সমস্যায় পড়া উদ্যোক্তাদের মধ্যে পার্থক্য করতে হবে। দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে, এমন ব্যবসার ক্ষেত্রে নগদ প্রবাহ ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় নিয়ে পুনর্গঠন, পুনঃতফসিল এবং প্রয়োজন অনুযায়ী নতুন মূলধন সহায়তার সুযোগ দেওয়া যেতে পারে।”

এ জন্য বিশেষায়িত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গড়ে তোলা, ঋণ পুনরুদ্ধারের কার্যকর কাঠামো তৈরি এবং আইনি বিরোধ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ মনে করেন ওয়ান ব্যাংকের এই প্রধান নির্বাহী। তাঁর মতে, দুর্বল ব্যাংকগুলোর জন্যও বাস্তবসম্মত মূলধন পুনর্গঠন পরিকল্পনা প্রয়োজন। প্রতিটি ব্যাংকের সমস্যার ধরন ও গভীরতা এক নয়। তাই সবার জন্য একই সমাধান না খুঁজে ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার পরিকল্পনা, সময়সীমা নির্ধারণ এবং কার্যকর তদারকির ব্যবস্থা করতে হবে।

ঋণ অনুমোদনের পরও তার যথাযথ ব্যবহার, ব্যবসার নগদ প্রবাহ এবং ঝুঁকির প্রাথমিক লক্ষণ নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করেন মুহিত রহমান। এ কাজে প্রযুক্তিনির্ভর নজরদারি ও শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে আমানতকারীদের আস্থা ফেরাতে আর্থিক তথ্য প্রকাশে স্বচ্ছতা, নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা, পর্যাপ্ত তারল্য ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকি নিশ্চিত করার কথা বলেন।

তিনি বলেন, “ব্যাংক খাতের সংস্কার শুধু দুর্বলতা দূর করার প্রতিকার নয়; এটি আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার সুযোগ।”

বর্তমানে উচ্চ অর্থায়ন ব্যয়, জ্বালানি ও উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারের অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে বেসরকারি বিনিয়োগের চাহিদা প্রত্যাশিত পর্যায়ে নেই। অন্যদিকে খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধনসংক্রান্ত চাপ ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার আগ্রহকে প্রভাবিত করছে। এ পরিস্থিতিতে ঋণ প্রদানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন মুহিত রহমান।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় জামানতভিত্তিক ঋণ প্রদানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু একটি ব্যবসার ঋণ পরিশোধের সক্ষমতা নির্ভর করে তার আয়, নগদ প্রবাহ, পরিচালন দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর। তাই জামানতনির্ভর ঋণ মূল্যায়ন থেকে ক্রমান্বয়ে ব্যবসার নগদ প্রবাহভিত্তিক মূল্যায়নের দিকে যেতে হবে। জামানত ঋণের নিরাপত্তা দিতে পারে, কিন্তু ঋণ পরিশোধের অর্থ তৈরি করে ব্যবসার নগদ প্রবাহ।”

এ ধরনের ঋণ মূল্যায়ন কার্যকর করতে গ্রাহকের আর্থিক বিবরণীর পাশাপাশি প্রকৃত বিক্রয়, মজুদ পণ্যের পরিমাণ, পাওনা আদায়ের সময়, কার্যকরী মূলধনের চক্র এবং ঋণের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে, সেসব তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে সাপ্লাই চেইন ফাইন্যান্সিং, ইনভয়েস ফাইন্যান্সিং, ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং ও লেনদেনভিত্তিক অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে অর্থায়ন পৌঁছে দেওয়া সম্ভব।

এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচি এবং বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে ঝুঁকি অংশীদারত্ব আরও কার্যকরভাবে ব্যবহারের পরামর্শ দেন তিনি। বিশেষ করে এসএমই অর্থায়নে আংশিক ঋণ নিশ্চয়তা বা ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা ব্যাংকগুলোর ঝুঁকি কমিয়ে ঋণ দেওয়ার সুযোগ বাড়াতে পারে। পাশাপাশি উৎপাদনশীল শিল্প, কৃষিভিত্তিক ব্যবসা, রপ্তানি বহুমুখীকরণ, গ্রিন ফাইন্যান্স এবং আমদানি বিকল্প শিল্পে অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেন মুহিত রহমান।

ডিজিটাল লেনদেনের বিস্তারও উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, বাংলা কিউআরসহ অন্যান্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের লেনদেনের তথ্য সংরক্ষিত হলে তাদের প্রকৃত নগদ প্রবাহ ও ঋণ পরিশোধের সক্ষমতা মূল্যায়ন করা সহজ হবে। এতে প্রচলিত ধরনের পর্যাপ্ত জামানত না থাকলেও সম্ভাবনাময় উদ্যোক্তাদের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা সম্ভব।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু ঋণের পরিমাণ বাড়ানো নয়; বরং এমন ঋণপ্রবাহ নিশ্চিত করা, যা নতুন উৎপাদন, কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক মূল্য সৃষ্টি করবে।”

সম্পর্কিত

কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তাঁর সম্পদ বাড়বে: ড. এফ এইচ আনসারি

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই: রিয়াদ মাহমুদ চৌধুরী

বেসরকারি বিনিয়োগ বাড়াতে ওয়ান ব্যাংক একটি সুস্পষ্ট রূপান্তর কৌশল বাস্তবায়ন করছে বলে জানান মুহিত রহমান। তাঁর মতে, ব্যাংকটির লক্ষ্য আর্থিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি উৎপাদনশীল খাতে অর্থায়ন সম্প্রসারণ, ব্যবসার বহুমুখীকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করা। আধুনিক ব্যাংকের ভূমিকা শুধু ঋণ দেওয়া বা আমানত সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। উদ্যোক্তার ব্যবসার বিভিন্ন পর্যায়ে অর্থায়ন, নগদ প্রবাহ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগসংক্রান্ত সমন্বিত সমাধান দেওয়ার সক্ষমতা তৈরি করতে হবে।

এ লক্ষ্যেই ওয়ান ব্যাংক পৃথক ট্রানজেকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠা করেছে। ‘ওয়ান অরবিট’-এর মাধ্যমে পেমেন্ট, কালেকশন, ক্যাশ ম্যানেজমেন্টসহ বিভিন্ন লেনদেনভিত্তিক সেবা সম্প্রসারণ করা হচ্ছে। এর উদ্দেশ্য ব্যবসাপ্রতিষ্ঠানের নগদ প্রবাহ ব্যবস্থাপনাকে আরও দক্ষ করা এবং পরিচালন ব্যয় কমাতে সহায়তা করা।

করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং কার্যক্রমেও নতুন করে গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি। মুহিত রহমান জানান, প্রচলিত ব্যাংকঋণের পাশাপাশি স্ট্রাকচার্ড ফাইন্যান্স, সিন্ডিকেটেড ফাইন্যান্সিং, বন্ড ও পুঁজিবাজারভিত্তিক অর্থায়ন এবং করপোরেট পুনর্গঠনের মতো সেবা সম্প্রসারণে কাজ চলছে। সাময়িক আর্থিক চ্যালেঞ্জের মুখে থাকা সম্ভাবনাময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই পুনর্গঠন ও অর্থায়নের সুযোগও মূল্যায়ন করা হচ্ছে।

আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে ওয়ান ব্যাংক বিশেষায়িত চায়না করিডোর ডেস্ক চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য অর্থায়ন, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও অন্যান্য ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এ উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন শুরু হয়েছে। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অন্যান্য আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ করিডোরেও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি এসএমই, মাঝারি শিল্প, রপ্তানিমুখী ব্যবসা এবং পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নিয়েছে ওয়ান ব্যাংক। এ ক্ষেত্রে নগদ প্রবাহভিত্তিক ঋণ মূল্যায়ন, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ঝুঁকি অংশীদারত্বকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মুহিত রহমানের মতে, ব্যাংক খাতের আস্থা পুনরুদ্ধার, ঋণ ব্যবস্থাপনায় পেশাদারত্ব এবং উৎপাদনশীল খাতে অর্থায়ন বাড়ানোর উদ্যোগ একসঙ্গে এগিয়ে নিতে হবে। ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী হওয়ার পাশাপাশি ঋণপ্রবাহের গুণগত মান নিশ্চিত করা গেলে বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

রাজু আলীম
কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ব্লু চিপ কোম্পানি
অর্থনীতি

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ব্লু চিপ কোম্পানি

২৪ সেপ্টেম্বর ২০২৬
লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব: অর্থমন্ত্রী
অর্থনীতি

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব: অর্থমন্ত্রী

৩১ আগস্ট ২০২৬

সর্বশেষ

ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬
0

0

কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তাঁর সম্পদ বাড়বে: ড. এফ এইচ আনসারি

কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তাঁর সম্পদ বাড়বে: ড. এফ এইচ আনসারি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬
0

0

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই: রিয়াদ মাহমুদ চৌধুরী

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই: রিয়াদ মাহমুদ চৌধুরী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬
0

0

Yunus Visits 700-Bed Samajik Hospital Construction Site

Yunus Visits 700-Bed Samajik Hospital Construction Site

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

১৭ নভেম্বর ২০২৬
কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তাঁর সম্পদ বাড়বে: ড. এফ এইচ আনসারি

কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তাঁর সম্পদ বাড়বে: ড. এফ এইচ আনসারি

১৭ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.