মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই: রিয়াদ মাহমুদ চৌধুরী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই: রিয়াদ মাহমুদ চৌধুরী
রিয়াদ মাহমুদ চৌধুরী

ব্যবস্থাপনা পরিচালক
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি

জ্বালানি নিরাপত্তা এখন বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্পায়ন ও প্রতিযোগিতামূলক সক্ষমতার অন্যতম প্রধান নিয়ামক। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিময় হার, মূল্যস্ফীতি ও লেনদেন ভারসাম্যের ওপর পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বল্পমেয়াদে জ্বালানি আমদানি ও সরবরাহব্যবস্থা সচল রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশীয় উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতায় বিনিয়োগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক খাতকে শুধু অর্থায়নকারী হিসেবে নয়, অর্থনৈতিক রূপান্তরের কৌশলগত অংশীদার হিসেবেও ভূমিকা রাখতে হবে।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেছেন। তাঁর মতে, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ, জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই।

রিয়াদ মাহমুদ চৌধুরী বলেন, স্বল্পমেয়াদে জ্বালানি আমদানি ও সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যাংকগুলোকে কার্যকর ট্রেড ফাইন্যান্স ও চলতি মূলধনের সহায়তা দিতে হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে দেশীয় জ্বালানি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির প্রকল্পে অর্থায়ন বাড়ানো জরুরি। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামো, গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

তবে এসব প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, জ্বালানি খাতের প্রকল্পগুলো সাধারণত দীর্ঘমেয়াদি, মূলধননির্ভর এবং ঝুঁকির দিক থেকে জটিল। অন্যদিকে ব্যাংকগুলোর আমানতের মেয়াদের সঙ্গে এ ধরনের প্রকল্পের অর্থায়নের মেয়াদের অসামঞ্জস্য রয়েছে। এ সীমাবদ্ধতা কাটাতে দীর্ঘমেয়াদি তহবিলের উৎস তৈরি, সিন্ডিকেটেড অর্থায়ন, উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণ এবং ঝুঁকি ভাগাভাগির কাঠামো শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, জ্বালানি খাতে অর্থায়নের আগে প্রকল্পের সম্ভাব্য নগদ প্রবাহ, উদ্যোক্তার সক্ষমতা, বাস্তবায়ন পরিকল্পনা ও চুক্তির কাঠামো যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি। বিচক্ষণ ও টেকসই অর্থায়নের মাধ্যমে প্রকৃত অর্থনৈতিক মূল্য তৈরি করতে পারে—এমন প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে।

জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা শিল্প উৎপাদন ব্যাহত করার পাশাপাশি উৎপাদন ব্যয় বাড়ায় এবং ব্যবসাপ্রতিষ্ঠানের নগদ প্রবাহের ওপর চাপ সৃষ্টি করে। বিশেষ করে ইস্পাত, সারসহ জ্বালানিনির্ভর শিল্পে এর প্রভাব বেশি পড়ে। এতে প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়, যা শেষ পর্যন্ত ব্যাংকের ঋণমান ও সম্পদের গুণগত অবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।

এ পরিস্থিতিতে ব্যাংকগুলোর সতর্কতামূলক ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন রিয়াদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঋণ মূল্যায়নের সময় শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি ব্যয়ের পরিবর্তন ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। তবে সাময়িক সংকটের কারণে সম্ভাবনাময় ও সক্ষম প্রতিষ্ঠানকে অর্থায়ন সংকটে ফেলা উচিত নয়। প্রয়োজন অনুযায়ী পুনঃতফসিল, পুনঃঅর্থায়ন এবং যথাযথ তদারকির মাধ্যমে ভালো গ্রাহকদের ব্যবসায়িক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করা প্রয়োজন। একই সঙ্গে পর্যাপ্ত প্রভিশন, মূলধন সংরক্ষণ ও ঝুঁকির সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে হবে। তাঁর মতে, প্রবৃদ্ধি ও ঝুঁকি ব্যবস্থাপনা পরস্পরের পরিপূরক।

সবুজ অর্থায়নকে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি কেবল নিয়ন্ত্রক পরিপালনের বিষয় হিসেবে দেখে না; বরং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্ভাবনা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের কৌশলগত ক্ষেত্র হিসেবে বিবেচনা করে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুৎ স্থাপন, জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি গ্রহণ এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় রূপান্তরিত হতে উৎসাহিত করতে হবে।

এ খাতের বিকাশে দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী অর্থায়নের পাশাপাশি নীতিগত ধারাবাহিকতা, বিনিয়োগবান্ধব শুল্ক কাঠামো, সময়মতো মূল্য পরিশোধ এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করা জরুরি বলে মনে করেন তিনি। তাঁর মতে, ইসলামী ব্যাংকিংয়ের সম্পদভিত্তিক অর্থায়ন কাঠামো প্রকৃত অর্থনৈতিক কার্যক্রম ও টেকসই বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পর্কিত

ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তাঁর সম্পদ বাড়বে: ড. এফ এইচ আনসারি

আগামী পাঁচ থেকে দশ বছরে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের ধরনে মৌলিক পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রিয়াদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমদানিনির্ভর স্বল্পমেয়াদি সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি অবকাঠামো, জ্বালানি সংরক্ষণব্যবস্থা, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা সম্প্রসারণ এবং দেশীয় গ্যাস অনুসন্ধানে অধিক গুরুত্ব দিতে হবে।

এ রূপান্তরের জন্য ব্যাংক খাতের প্রচলিত আমানতনির্ভর অর্থায়ন যথেষ্ট হবে না। দীর্ঘমেয়াদি তহবিলের উৎস বহুমুখীকরণ, উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারত্ব, সিন্ডিকেটেড অর্থায়ন এবং কার্যকর ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি এমন প্রকল্পে অর্থায়নকে অগ্রাধিকার দিতে চায়, যেগুলো দেশের উৎপাদনশীল সক্ষমতা বাড়াবে, আমদানিনির্ভরতা কমাবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির প্রতিযোগিতামূলক সক্ষমতা শক্তিশালী করবে।

রিয়াদ মাহমুদ চৌধুরীর মতে, জ্বালানি নিরাপত্তা ও আর্থিক খাতের স্থিতিশীলতা গভীরভাবে পরস্পরসম্পর্কিত। এ ক্ষেত্রে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ব্যাংকগুলোকে প্রচলিত অর্থায়নকারীর ভূমিকার বাইরে এসে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তরের অংশীদার হিসেবে কাজ করতে হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বাকি সময়ের লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশনা
অর্থনীতি

অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বাকি সময়ের লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশনা

১ আগস্ট ২০২৬
জুলাইয়ে বেড়েছে অর্থনীতির গতি, শক্তিশালী উৎপাদন খাত
অর্থনীতি

জুলাইয়ে বেড়েছে অর্থনীতির গতি, শক্তিশালী উৎপাদন খাত

৯ আগস্ট ২০২৬

সর্বশেষ

ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬
0

0

কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তাঁর সম্পদ বাড়বে: ড. এফ এইচ আনসারি

কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তাঁর সম্পদ বাড়বে: ড. এফ এইচ আনসারি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬
0

0

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই: রিয়াদ মাহমুদ চৌধুরী

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই: রিয়াদ মাহমুদ চৌধুরী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬
0

0

Yunus Visits 700-Bed Samajik Hospital Construction Site

Yunus Visits 700-Bed Samajik Hospital Construction Site

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

ব্যাংক খাতে আস্থা ফেরাতে সুশাসন ও ঋণ মূল্যায়নে পরিবর্তন জরুরি: মুহিত রহমান

১৭ নভেম্বর ২০২৬
কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তাঁর সম্পদ বাড়বে: ড. এফ এইচ আনসারি

কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তাঁর সম্পদ বাড়বে: ড. এফ এইচ আনসারি

১৭ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.