বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

জার্মানিজুড়ে শত শত স্কুলে বোমা হামলার হুমকি: চরম আতঙ্ক, নেপথ্যের হোতাদের খুঁজছে পুলিশ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
A A
0
জার্মানিজুড়ে শত শত স্কুলে বোমা হামলার হুমকি: চরম আতঙ্ক, নেপথ্যের হোতাদের খুঁজছে পুলিশ

সম্পর্কিত

প্রথমবারের মত রোম মহানগর আন্তঃসাংস্কৃতিক পরামর্শ পরিষদে দুই বাংলাদেশি

ডিসেম্বরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু

জার্মানির একাধিক রাজ্যের শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলে এই হুমকিমূলক বার্তা পৌঁছানোর পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সতর্ক অবস্থানে যায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে বাডেন-ভুর্টেমবার্গ ও স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে বাডেন-ভুর্টেমবার্গের ৪৫০টিরও বেশি এবং স্যাক্সনি-আনহাল্টের প্রায় ২৬০টি স্কুলে এই হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এ ছাড়া রাজধানী বার্লিন, ব্রান্ডেনবুর্গ, স্যাক্সনি, থুরিঙ্গেন, লোয়ার স্যাক্সনি ও রাইনল্যান্ড-পালাটিনেটসহ আরও কয়েকটি রাজ্যের স্কুলগুলোতেও একই ধরনের বার্তা পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাঠানো ই-মেইলগুলোতে স্কুল ভবনের ভেতরে বিস্ফোরক রাখা আছে বলে দাবি করে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি স্কুলে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। নিরাপত্তার স্বার্থে কোথাও কোথাও শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত স্কুল ভবন থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
তবে জার্মান পুলিশ আশ্বস্ত করে জানিয়েছে, এখন পর্যন্ত তল্লাশি চালিয়ে কোথাও কোনো নির্দিষ্ট বা বাস্তব হামলার আশঙ্কার প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এসব হুমকিকে প্রকৃত কোনো হামলার পরিকল্পনা বলে মনে করছে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কে বা কারা এই ই-মেইলগুলো পাঠিয়েছে, তা শনাক্ত করতে জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, একযোগে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হুমকির ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্কুলগুলোর সার্বিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে জার্মানিজুড়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে, এলএনজি টার্মিনাল দুটিই চালু
অর্থনীতি

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে, এলএনজি টার্মিনাল দুটিই চালু

১৫ আগস্ট ২০২৬
শীতের মধ্যেই দেশজুড়ে বৃষ্টিপাত আমিরাতে
আন্তর্জাতিক

শীতের মধ্যেই দেশজুড়ে বৃষ্টিপাত আমিরাতে

৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসরে মঞ্চ মাতাবেন সাবিলা-তৌসিফ

‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসরে মঞ্চ মাতাবেন সাবিলা-তৌসিফ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬
0

0

জার্মানিজুড়ে শত শত স্কুলে বোমা হামলার হুমকি: চরম আতঙ্ক, নেপথ্যের হোতাদের খুঁজছে পুলিশ

জার্মানিজুড়ে শত শত স্কুলে বোমা হামলার হুমকি: চরম আতঙ্ক, নেপথ্যের হোতাদের খুঁজছে পুলিশ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

ফের বিচ্ছেদের পথে হাঁটলেন সংগীতশিল্পী ন্যান্সি, স্বামী মেহেদীর সঙ্গে পথচলার ইতি

ফের বিচ্ছেদের পথে হাঁটলেন সংগীতশিল্পী ন্যান্সি, স্বামী মেহেদীর সঙ্গে পথচলার ইতি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

নিরাপত্তা সহযোগিতা জোরদারে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক ০১’ সম্পন্ন

নিরাপত্তা সহযোগিতা জোরদারে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক ০১’ সম্পন্ন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসরে মঞ্চ মাতাবেন সাবিলা-তৌসিফ

‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসরে মঞ্চ মাতাবেন সাবিলা-তৌসিফ

২৬ নভেম্বর ২০২৬
জার্মানিজুড়ে শত শত স্কুলে বোমা হামলার হুমকি: চরম আতঙ্ক, নেপথ্যের হোতাদের খুঁজছে পুলিশ

জার্মানিজুড়ে শত শত স্কুলে বোমা হামলার হুমকি: চরম আতঙ্ক, নেপথ্যের হোতাদের খুঁজছে পুলিশ

২৫ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.